India Test Squad
Bengal Liberty
আগামী ১৫ আগস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের(India Test Squad) দিন থেকেই শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই আসন্ন সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল এবং সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন লোকেশ রাহুল।দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ প্রতিভাও সুযোগ পেয়েছেন। তবে সবচেয়ে বড় খবর হলো— ফিটনেস পরীক্ষার ছাড়পত্র সাপেক্ষে দলে ফিরেছেন তারকা পেসার যশপ্রীত বুমরাহ।

বুমরাহ ও সাই সুদর্শনের প্রত্যাবর্তন(India Test Squad)
ঘোষিত স্কোয়াডে সাই সুদর্শন ও যশপ্রীত বুমরাহের নামের পাশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, তাঁদের অংশগ্রহণ বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর ফিটনেস ক্লিয়ারেন্সের উপর নির্ভর করছে। ফলে চূড়ান্ত একাদশে তাঁদের খেলা নিয়ে আপাতত নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ(India Test Squad)
দলটিতে রয়েছেন ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। একই সঙ্গে সুযোগ পেয়েছেন গুরনূর ব্রার, মানব সুতার এবং সরাংশ জৈনের মতো প্রতিশ্রুতিমান তরুণরাও। ব্যাটিং বিভাগে ভারতের মূল ভরসা হতে পারেন যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল ও সাই সুদর্শন।
ভারতীয় টেস্ট দল(India Test Squad)
শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, সরাংশ জৈন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনূর ব্রার।
শ্রীলঙ্কার মাটিতে কঠিন পরীক্ষা(India Test Squad)
শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে ভারতের এই দল কতটা সফল হতে পারে, এখন সেদিকেই চোখ থাকবে ক্রিকেট বিশ্বের। অভিজ্ঞতা ও তরুণ শক্তির মেলবন্ধনে গড়া এই স্কোয়াড বিদেশের মাটিতে কতটা লড়াই দিতে প্রস্তুত, তা মাঠেই প্রমাণিত হবে।


