Mohun Bagan
Bengal Liberty
শনিবারের ডার্বি (Mohun Bagan) জয়ের ধারা কে বোঝাই রেখেই সিএফএলে তরুণ দল নামিয়ে ইউনাইটেড কলকাতা এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নিল সবুজ – মেরুন ব্রিগেড ম্যাচের একমাত্র গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে মোহনবাগান।

প্রথমার্ধে থেকেই দাপুটে ফুটবল(Mohun Bagan)
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে মোহনবাগান। তবে রক্ষণে দারুণ শৃঙ্খলা দেখায় ইউনাইটেড কলকাতা এসসি। ফলে প্রথমার্ধে একাধিক আক্রমণ তৈরি হলেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। দুই দলের লড়াই মূলত মাঝমাঠেই সীমাবদ্ধ ছিল।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল(Mohun Bagan)
বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় মোহনবাগান। ধারাবাহিক চাপের ফলেই আসে কাঙ্ক্ষিত গোল। সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এরপর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও মোহনবাগানের সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ইউনাইটেড কলকাতা।
সবুজ – মেরুনের আধিপত্য(Mohun Bagan)
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মোহনবাগান সুপার জায়ান্ট। সিএফএলের প্রতিযোগিতায় বেশ সুবিধাজনক অবস্থায় আছে মোহনবাগান। তিন পয়েন্ট তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে ভালো লড়াই করেও খালি হাতেই মাঠ ছাড়তে হল ইউনাইটেড কলকাতা এসসিকে। আগামী গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেও জয়ের ধারা বোঝাই থাকে কি না সেইদিকিয়েই থাকবে বাগান সমর্থকদের নজর।

