Anti Corruption Branch
Bengal Liberty : রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল নবান্ন (Nabanna)। একসঙ্গে বদলি করা হল একাধিক পুলিশ ইন্সপেক্টর, মহিলা পুলিশ আধিকারিক এবং বিভিন্ন ব্লকের বিডিও-কে। প্রশাসনিক কাজে আরও গতি আনতে এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বদলি হওয়া সমস্ত আধিকারিককে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে (Nabanna)।

পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল (Nabanna)
সোমবার পৃথক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখায় অফিসারদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি করা হয়েছে CID, STF, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ভিজিল্যান্স কমিশন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-সহ একাধিক ইউনিটে কর্মরত ইন্সপেক্টরদের। শুধু তাই নয়, বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটের মহিলা থানার ইনচার্জ পদেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ঝাড়গ্রাম, হাওড়া, বারাসত, ব্যারাকপুর, বিধাননগর, বারুইপুর, হলদিয়া, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলায় নতুন দায়িত্ব পেয়েছেন মহিলা পুলিশ আধিকারিকেরা।
এছাড়াও CID এবং DEO-র মধ্যেও একাধিক ইন্সপেক্টরের রদবদল করা হয়েছে। কয়েক জন আধিকারিককে শিলিগুড়ি GRP এবং দক্ষিণ দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার মতো গুরুত্বপূর্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

একাধিক জেলায় নতুন বিডিও (Nabanna)
পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক পরিষেবাতেও বড়সড় রদবদল করেছে নবান্ন। জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক WBCS আধিকারিককে বিভিন্ন ব্লকের বিডিও হিসেবে নিয়োগ করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হাওড়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, নদিয়া-সহ একাধিক জেলায় নতুন বিডিও দায়িত্ব গ্রহণ করবেন। বদলি হওয়া আধিকারিকদের মধ্যে কেউ এতদিন অতিরিক্ত জেলাশাসক (ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। আবার কেউ বিভিন্ন ব্লকের বিডিও বা রাজ্যের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন। নবান্নের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করতে হবে। প্রশাসনের দাবি, এই রদবদলের মাধ্যমে সরকারি কাজের গতি আরও বাড়বে এবং পরিষেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন :
Abhishek Banerjee : আমতলায় দলীয় কার্যালয় ভাঙা নিয়ে ৬ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল হাই কোর্টে

