Bengal Liberty:
এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল এনসিপিআই-এ (NCPI) যোগ দেওয়া বিদ্রোহী সাংসদদের উপস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিপিআই-এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সায়েনী ঘোষ ও শতাব্দী রায়।

NCPI
সবচেয়ে বেশি নজর কেড়েছে কাকলি ঘোষ দস্তিদারের আসনটি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান দিকে পঞ্চম আসনে তাঁকে বসানো হয়। সাধারণত প্রথম সারির এই আসনগুলোতে এনডিএ-র শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ শরিক দলের প্রতিনিধিরাই বসেন। ফলে কাকলির এই অবস্থানকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

এনডিএ বৈঠকে প্রথম সারিতে এনসিপিআই সাংসদেরাNCPI
তৃণমূল ছেড়ে এনসিপিআই গঠনের পর থেকেই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংসদে তারা এনডিএ সরকারকেই সমর্থন করবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর এবার সংসদীয় দলের বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের প্রথম সারিতে বসা নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকেরা।
NCPI
অন্যদিকে, সোমবার রাতে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই নেতৃত্বের দাবি— সংসদে এনডিএ-কে সমর্থন করার পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে তাঁদের দল। ফলে কেন্দ্র ও রাজ্য— উভয় ক্ষেত্রেই এনসিপিআই-এর এই দ্বি-মুখী রাজনৈতিক অবস্থান এখন কৌতূহল বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ ছাত্রবিক্ষোভে সরব বিরোধী, মুলতুবি সংসদ, শাহের ক্ষমা দাবি বিরোধীদের

