Bengal Liberty:
সুপ্রিম কোর্টের নির্দেশে ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, সেই নির্দেশে অসন্তোষ প্রকাশ করল CJP। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানিয়েছেন, আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, আদালতের নির্দেশ তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

Neet Paper Leak
মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, যাঁদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক পূর্ব রেকর্ড নেই, তাঁদের বিরুদ্ধে জোরপূর্বক কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে ইতিমধ্যেই দায়ের হওয়া FIR-গুলির তদন্ত প্রক্রিয়া চলবে। আদালতের এই নির্দেশের পরেই প্রতিক্রিয়া জানান সৌরভ দাস।
‘সরকারের প্রতিশ্রুতির সঙ্গে আদালতের নির্দেশ মিলছে না’, দাবি সৌরভ দাসের Neet Paper Leak

তিনি বলেন, “ছাত্রদের স্বার্থে সুপ্রিম কোর্ট যেকোনো নির্দেশ দিলে আমরা তাকে সম্মান করি। কিন্তু সরকারের সঙ্গে আলোচনায় আমাদের প্রধান দাবিই ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া। সরকার সেই আশ্বাস দিয়েছিল।”
Neet Paper Leak
সৌরভ দাসের অভিযোগ, আদালতের নির্দেশে FIR প্রত্যাহারের বিষয়ে কিছু বলা হয়নি। তাই এই নির্দেশাবলী CJP-র কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নয়। তাঁর স্পষ্ট বক্তব্য, “সরকারের সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছিল, পরিস্থিতি তার থেকে আলাদা। সরকারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতেই হবে।”
Neet Paper Leak

তিনি আরও জানান, সরকার যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে ফের দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে CJP। এ বিষয়ে ইতিমধ্যেই সরকারকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
Neet Paper Leak

উল্লেখ্য, NEET প্রশ্নফাঁসসহ বিভিন্ন পরীক্ষার অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ ৩৬ দিন ধরে আন্দোলন চালায় CJP। সেই আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে কেন্দ্র পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করে এবং আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে CJP আন্দোলন প্রত্যাহার করে নেয়।
Neet Paper Leak
অন্যদিকে, আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিক্ষোভ সংক্রান্ত সমস্ত ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করার এবং কোনো অপরাধমূলক পূর্ব রেকর্ড না থাকা ছাত্রদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

