parliament
Bengal Liberty : ছাত্রবিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সংসদে রাজনৈতিক উত্তাপ কমেনি (parliament)। আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। হইচই ও বিক্ষোভের জেরে মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পাশপাশি ছররা গুলি চলল কেন? এই প্রশ্ন তুলে অমিত শাহ-কে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে সাংসদদেরা (parliament)।

ছাত্রবিক্ষোভে উত্তাল সংসদ (parliament)
সোমবারের পর মঙ্গলবারও সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। তাঁদের অভিযোগ, আন্দোলনরত পড়ুয়াদের উপর অযথা পুলিশি দমনপীড়ন চালানো হয়েছে। বিরোধীদের দাবি, এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই ইস্যুতে দুই কক্ষেই তুমুল হইচই শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

প্রশ্নফাঁস বিল ঘিরেও রাজনৈতিক তরজা (parliament)
পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কেন্দ্র সংশোধনী বিল এনেছে। মঙ্গলবার সেই বিল নিয়ে লোকসভায় আলোচনা হওয়ার কথা ছিল। তবে তার আগেই শুরু হয় রাজনৈতিক সংঘাত। সংসদ চত্বরে পঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আপ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এনডিএ সাংসদেরা। একই সঙ্গে বিরোধীরা দিল্লিতে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে ছররা গুলি বা পেলেট গানের মতো অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্র, দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রককে তীব্রভাবে নিশানা করে। ২০ জুলাই সিজেপি-র সংসদ অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা র্যাফের বিরুদ্ধেও ছররা গুলি চালানোর অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়।

