Supreme Court
Bengal Liberty : নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনের সময় আটক পড়ুয়াদের নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme court)। আদালত জানিয়ে দিয়েছে, অপরাধমূলক অতীত না থাকলে আটক পড়ুয়াদের দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ২০ জুলাইয়ের ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য সিট (SIT) গঠনের ইঙ্গিতও দিয়েছে শীর্ষ আদালত (Supreme court)।

আটক পড়ুয়াদের মুক্তির নির্দেশ (Supreme court)
মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়। আদালত জানায়, যাঁদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই, সেই সব আটক পড়ুয়াদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে যাঁদের বিরুদ্ধে অতীতের অপরাধমূলক অভিযোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে এখনই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ২০ জুলাইয়ের ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের কথাও জানায় শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আদালত চাইলে তদন্ত কমিটি গঠনে কেন্দ্র ও দিল্লি সরকার সহযোগিতা করবে।

অতিরিক্ত বলপ্রয়োগ ও পুলিশের উপর হামলা-দুটিরই তদন্তের নির্দেশ (Supreme court)
শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আন্দোলন দমনে কেউ যদি অতিরিক্ত বলপ্রয়োগ করে থাকেন, তবে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই দিন প্রায় ২৫০ জন পুলিশকর্মীর উপর হামলার ঘটনাও গুরুত্ব দিয়ে দেখছে আদালত। হামলাকারী পড়ুয়া হোক বা অন্য কোনও দুষ্কৃতী, সবার ভূমিকা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করে বেঞ্চ। এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আন্দোলনের সুযোগ নিয়ে খুন, ধর্ষণ ও এনডিপিএস মামলার সঙ্গে যুক্ত কিছু দুষ্কৃতী বিক্ষোভে ঢুকে পড়েছিল। তারাই পুলিশকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে আদালতে দাবি করেন তিনি।
আরও পড়ুন :
parliament : ছাত্রবিক্ষোভে সরব বিরোধী, মুলতুবি সংসদ, শাহের ক্ষমা দাবি বিরোধীদের

