Suvendu Adhikari
Bengal Liberty
রাজ্যে মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্যের কথা জানিয়ে পুলিশ ও প্রশাসনিক সংস্থাগুলির প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে তিনি জানান, গত রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং পুরুলিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে।
.
I commend the swift, coordinated and resolute action of our Law Enforcement Agencies.
In a major breakthrough, last night @KolkataPolice STF, in coordination with the Purulia District Police, successfully intercepted a major interstate drug trafficking operation.Acting on a… pic.twitter.com/9ZmlWxSQKX
— Suvendu Adhikari (@SuvenduWB) July 28, 2026
গোপন কুঠুরি থেকে গাঁজা উদ্ধার Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরুলিয়া মফস্বল থানার বেলকুড়ি টোল প্লাজার কাছে ১৮ নম্বর জাতীয় সড়কে (NH-18) একটি ট্রাক আটক করা হয়। তল্লাশিতে চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ওড়িশা থেকে আসানসোলের দিকে আসা ওই ট্রাকটির সঙ্গে থাকা দুটি ‘এসকর্ট’ গাড়িকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে পুলিশ মোট সাতজনকে আটক করেছে।

সামাজিক মাধ্যমের পোস্টে তিনি উল্লেখ করেন, অবৈধ মাদক পাচার এবং সমাজ ও যুবসমাজের নিরাপত্তার খাতিরে যে কোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি, পুলিশ কর্মীদের এই নিরলস সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে তিনি আশাপ্রকাশ করেন যে, অপরাধচক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

