Vijay Mekedatu Dam
Bengal Liberty: সংসদের জলশক্তি মন্ত্রকের দেওয়া একটি উত্তর নিয়ে তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। মেকেদাতু বাঁধ প্রকল্প সংক্রান্ত ওই জবাবকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করে তিনি তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মূল বিতর্ক (Vijay Mekedatu Dam)
রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে জলশক্তি মন্ত্রক জানিয়েছিল যে, ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের রায়ে এমন কোনো স্পষ্ট নির্দেশ নেই যে কর্ণাটককে নদী তীরবর্তী অন্য নিম্ন অববাহিকার রাজ্যগুলির (যেমন তামিলনাড়ু) কাছ থেকে পূর্বানুমতি বা ‘নো-অবজেকশন’ সার্টিফিকেট নিতে হবে। এই মন্তব্যের পরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

বিজয়ের দাবি (Vijay Mekedatu Dam)
চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখা হয়েছে যে, সুপ্রিম কোর্টের রায় এবং কাবেরী জল ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী ভাটির রাজ্যগুলির সম্মতি ছাড়া ওপরের দিকের রাজ্যগুলি কোনো বাঁধ বা জলাধার তৈরি করতে পারে না। যতদিন না প্রকল্পটি ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হচ্ছে, ততদিন কোনো আইনি বা প্রশাসনিক অনুমোদন দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছেন তিনি।

বেঙ্গালুরু সফর (Vijay Mekedatu Dam)
এই জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্দেশ্যে আগামী ৩ আগস্ট কর্ণাটকে যাওয়ার কথা রয়েছে বিজয়ের। তবে আইনি লড়াইয়ে রাজ্য পিছিয়ে পড়তে পারে—এই আশঙ্কায় তামিলনাড়ুর বিরোধী দলগুলি এবং কৃষক সংগঠনগুলি তাঁকে এই সফর না করার অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুনঃ
Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধানের দপ্তর বদলের খবর ভিত্তিহীন: বিজেপি

