Weather Update
Bengal Liberty
টানা বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা (Weather Update)। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। গরম থেকে মিলেছে স্বস্তি। তবে আগামী কয়েক দিন আবহাওয়া এমনই অস্থির থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।কলকাতার আকাশ দিনভর আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

