7th Pay Commission
Bengal Liberty
সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তন ঘটল (7th Pay Commission)। বুধবার অর্থ দফতরের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশকে সপ্তম বেতন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।

তিনি অতনু চক্রবর্তীর জায়গায় নিযুক্ত হচ্ছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, ২২ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া নির্দেশিকায় অতনু চক্রবর্তীকে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। তবে সেই নির্দেশিকার আংশিক সংশোধন করে এবার নতুন চেয়ারম্যান হিসেবে নবীন প্রকাশের নাম ঘোষণা করল অর্থ দফতর।

রাজ্যপালের অনুমোদনক্রমে এই নির্দেশিকা জারি করেছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্র। নির্দেশিকার অনুলিপি রাজ্য সরকারের বিভিন্ন দফতর, পশ্চিমবঙ্গ বিধানসভা, পাবলিক সার্ভিস কমিশন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে। প্রথমে প্রাক্তন আইএএস ও অর্থ সচিব অতনু চক্রবর্তীর নাম চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। অতনু চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন, ভাতা এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত পর্যালোচনা ও সুপারিশ করার দায়িত্ব এই কমিশনের ওপর আরোপিত হয়েছে।

