CM Suvendu Adhikari
Bengal Liberty : গুরুপূর্ণিমার পবিত্র সকালে আধ্যাত্মিকতার আবহে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। গুরুর প্রতি শ্রদ্ধা ও আশীর্বাদ গ্রহণের এই বিশেষ দিনে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে দেখা করলেন তিনি। ভারতীয় সংস্কৃতিতে গুরুপূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি জ্ঞান, পথপ্রদর্শন ও কৃতজ্ঞতা প্রকাশের এক পবিত্র মুহূর্ত। সেই আবহেই বেলুড় মঠে গিয়ে মহারাজদের প্রণাম করে আশীর্বাদ নিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ২ মাসের ব্যবধানে ফের বেলুড় মঠে এলেন তিনি। গুরুপূর্ণিমার মতো পবিত্র দিনে তাঁর এই সফরকে ঘিরে ভক্তদের মধ্যেও ছিল উৎসাহ (CM Suvendu Adhikari)।

মহারাজদের উপহার দিলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
গুরুপূর্ণিমার সকালে প্রায় ১১টা নাগাদ বেলুড় মঠে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঠে পৌঁছেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে যান। ভক্ত ও আশ্রমিক কিছু মানুষের সঙ্গে কথা বলতে বলতে মঠের ভিতরে প্রবেশ করেন তিনি। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির ঘরে যান। সেখানে প্রথমেই তাঁকে প্রণাম করেন তিনি। মহারাজের আশীর্বাদ গ্রহণের পর পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন শুভেন্দু অধিকারী। পরে অন্য মহারাজদেরও প্রণাম করে তাঁদের হাতে উপহার তুলে দেন তিনি। এদিন মহারাজদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়ন, বিভিন্ন সামাজিক কাজ এবং মানুষের কল্যাণমূলক বিষয় নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা হয়। এরপর মঠ চত্বর ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন :
Abhishek Banerjee : বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

