CM Suvendu Adhikari
Bengal Liberty : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম ছিল কন্যাশ্রী (CM Suvendu Adhikari)। মেয়েদের শিক্ষায় উৎসাহ, বাল্যবিবাহ রোধ এবং নারীশিক্ষার প্রসারে এই প্রকল্প শুধু রাজ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও সুখ্যাতি অর্জন করেছিল। সেই বহুল আলোচিত প্রকল্পের নামই এবার বদলাতে চলেছে। কন্যাশ্রীর নতুন নাম হচ্ছে ‘কন্যারত্ন’। একই সঙ্গে সবুজ সাথী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে ‘সারথী’। তবে প্রকল্পগুলির সুবিধা ও পরিষেবা আগের মতোই চালু থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

নামের বদল হয়েছে পরিষেবার নয় (CM Suvendu Adhikari)
বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের দুটি জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে। তাঁর ঘোষণা অনুযায়ী, কন্যাশ্রী প্রকল্পের নতুন নাম হবে ‘কন্যারত্ন’ এবং সবুজ সাথী প্রকল্পের নতুন নাম রাখা হচ্ছে ‘সারথী’। মুখ্যমন্ত্রী বলেন, “ছাত্রছাত্রীদের জন্য যা করার তা করা হবে।” পাশাপাশি তিনি আরও জানান, “১৪ আগস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হত, তা হবে।”

প্রসঙ্গত, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন। মেয়েদের স্কুলছুট রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়ার লক্ষ্যেই চালু হয়েছিল এই প্রকল্প। সময়ের সঙ্গে এটি আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করে এবং নারীশিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যতম সফল উদ্যোগ হিসেবে পরিচিতি পায়। বর্তমানে এই প্রকল্পের আওতায় ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের বছরে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। ১৮ বছর পূর্ণ হওয়ার পর অবিবাহিত থাকলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের জন্যও বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের জন্য চালু হওয়া সবুজ সাথী প্রকল্পের নতুন নাম হচ্ছে সারথী। যদিও নাম পরিবর্তন হলেও প্রকল্পগুলির সুবিধা অব্যাহত থাকবে বলেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন :
Suvendu Adhikari: আগস্ট থেকে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের! ঘোষণা মুখ্যমন্ত্রীর

