Farmers Protest
Bengal Liberty : ছাত্র আন্দোলনের আবহ এখনও পুরোপুরি কাটেনি (Farmers Protest)। তার মধ্যেই এবার কৃষক আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রদেশ। ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) কৃষকদের উৎপাদিত ১০০ শতাংশ মুগ ডাল কেনার দাবি-সহ একাধিক দাবিতে ভোপালে টানা বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার কৃষক। দীর্ঘ আলোচনার পরও সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলন অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মোহন যাদব কৃষকদের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করেছেন (Farmers Protest)।

ভোপালে কৃষকদের অবস্থান (Farmers Protest)
সোমবার গভীর রাতেই সেহোর জেলার বুধনি থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ভোপালের উদ্দেশ্যে রওনা দেন কৃষকরা। তারপরই রাজধানীতে শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। দিনভর আন্দোলনের জেরে নর্মদাপুরম হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষও ভোগান্তির মুখে পড়েন। সরকারের তরফে কৃষিমন্ত্রী আইদাল সিং কানসানার নেতৃত্বে কৃষকদের সঙ্গে বৈঠক হয়। পাশাপাশি মন্ত্রী কৃষ্ণ গৌর, বিশ্বাস সরং, রাকেশ সিং এবং প্রশাসনের আধিকারিকরাও আলোচনায় উপস্থিত ছিলেন। তবে প্রথম দফার বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি।

কৃষকদের দাবি মানতে আশ্বাস, আলোচনায় জোর সরকারের (Farmers Protest)
মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। তাঁদের সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজবে। কৃষকদের মূল দাবির মধ্যে রয়েছে, ন্যূনতম সহায়ক মূল্যে ১০০ শতাংশ মুগ ডাল কেনা, ই-টোকেন ব্যবস্থার জটিলতা দূর করা এবং সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা।

কৃষিমন্ত্রী আইদাল সিং কানসানা আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে, সরকার তাঁদের দাবি-দাওয়া নিয়ে সংবেদনশীল এবং দ্রুত সমাধানের চেষ্টা করবে। কিন্তু সেই আশ্বাসে ভরসা না রেখে কৃষকরা রাতভর ধর্না চালিয়ে যান। ফলে নর্মদাপুরম রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত থাকে এবং আন্দোলনের জেরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন :
Anti paper leak bill : প্রশ্নপত্র ফাঁস রুখতে আনা সংশোধনী বিল পাশ হল ধ্বনি ভোটে

