Manmohan Singh
Bengal Liberty: বহুচর্চিত কয়লা ব্লক দুর্নীতি মামলা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংকে পুরোপুরি অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। সিবিআই-এর দেওয়া ক্লোজার রিপোর্ট (চূড়ান্ত তদন্ত প্রতিবেদন) গ্রহণ করে শীর্ষ আদালত তাঁর বিরুদ্ধে করা সমন বা তলব সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে।

আদালতের রায় (Manmohan Singh)
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, সিবিআই যখন তদন্ত করে মনমোহন সিংকে ক্লিনচিট দিয়ে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল, তখন বিচারিক আদালতের সেই রিপোর্ট খারিজ করে সমন জারির কোনো যুক্তি বা সঠিক কারণ ছিল না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবী কপিল সিবালের আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেয় এবং আদালতের আগের সমস্ত বিরূপ পর্যবেক্ষণও বাতিল করা হয়।

মামলার প্রেক্ষাপট (Manmohan Singh)
২০০৫ সালে ওড়িশার তালাবিরা-২ কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত একটি মামলায় ২০১৫ সালে বিশেষ আদালত সিবিআই-এর রিপোর্ট না মেনে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তলব করেছিল। সেই সময় সুপ্রিম কোর্ট এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর প্রয়াণের দেড় বছর বাদে দেশের শীর্ষ আদালত সিবিআই-এর দেওয়া ক্লিনচিটকেই বৈধ বলে ঘোষণা করল

