ABVP Kolkata Rally
Bengal Liberty:
নীট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা আন্দোলনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

Neet Paper Leak
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে জবরদস্তিমূলক ব্যবস্থা নয়, জানাল রাজ্যNeet Paper Leak
রাজ্য সরকার জানিয়েছে, বিষয়টির সমস্ত দিক এবং শৈলেন্দ্র মণি ত্রিপাঠী বনাম ভারত সরকার ও অন্যান্য মামলায় ২৮ জুলাই সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Neet Paper Leak
উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে নীট আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের ওপর পুলিশের হামলার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি. মোহনের বেঞ্চ জানায়, সাম্প্রতিক বিক্ষোভে শুধুমাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে যেসব ছাত্রছাত্রীকে গ্রেফতার বা আটক করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে যদি কোনও পূর্ব অপরাধের রেকর্ড না থাকে, তবে তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে কোনও জোরপূর্বক বা কড়া প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
Neet Paper Leak
সরকারের নির্দেশ অনুযায়ী, নীট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। তবে যাঁদের বিরুদ্ধে পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই ব্যতিক্রম রাখা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের ওএসডি তথা সিনিয়র বিশেষ সচিবের স্বাক্ষর রয়েছে।
আরও পড়ুনঃ তথ্য কমিশন থেকে ইস্তফা রাজীব কুমারের স্ত্রীর

