PoK Crackdown
Bengal Liberty: পাক অধিকৃত কাশ্মীরে (PoK) চলা তীব্র আন্দোলন দমাতে নেমে পাক নিরাপত্তা বাহিনীর নির্মম অত্যাচারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০-এ। শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। এই নৃশংসতার প্রতিবাদে এবং দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের (OHCHR) দ্বারস্থ হয়েছে একটি স্থানীয় মানবাধিকার সংগঠন।

ঘটনার সূত্রপাত (PoK Crackdown)
জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-এর ডাকে রাওয়ালকোট থেকে মুজফ্ফরাবাদ অভিমুখে শান্তিপূর্ণ ‘লং মার্চ’ শুরু হলে তাতে বাধা দেয় পাকিস্তানি বাহিনী। এরপরই আন্দোলনকারীদের ওপর ঘাতক অস্ত্র ও গুলি চালানো হয়, যার জেরে ৪০ জনেরও বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া (PoK Crackdown)
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। পাশাপাশি, নাগরিক সংগঠনের ওপর দমনপীড়ন, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এবং আটক JAAC নেতাদের অবিলম্বে আইনি সহায়তা ও ন্যায্য বিচারের অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন।

