Bengal Liberty:
বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-র খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর সন্ধানে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছেন নৈহাটি থানার পুলিশ আধিকারিকরা। বুধবারও তাঁর বাড়ি, পার্টি অফিস এবং অফিস-সংলগ্ন ওষুধের দোকানে তল্লাশি চালানো হয়। ওই তল্লাশি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, নথিগুলি খতিয়ে দেখলে তদন্তে নতুন তথ্য মিলতে পারে।

Sanat Dey Naihati
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনৎ দে-র বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি। তাই সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। তবে এলাকাবাসীর একাংশের দাবি, মাঝেমধ্যেই সনৎ দে-কে এলাকায় দেখা যায়। তা সত্ত্বেও তিনি কীভাবে পুলিশের নাগালের বাইরে থেকে যাচ্ছেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।
Sanat Dey Naihati বাড়ি, পার্টি অফিসে তল্লাশি, উদ্ধার একাধিক নথি
এদিকে, সনৎ দে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি বিরোধীদের। যদিও এই অভিযোগগুলি নিয়ে সনৎ দে বা তাঁর ঘনিষ্ঠদের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তদন্তের স্বার্থে পুলিশও এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে চাইছে না।

Sanat Dey Naihati
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতাসীন দলের প্রভাব ও ছত্রছায়ায় থাকার কারণেই সনৎ দে প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এখন প্রশ্ন উঠছে, এত অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এত দিন কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে গেলেন? আবার, এলাকাবাসীর দাবি যদি সত্যি হয় যে তিনি এলাকাতেই ঘোরাফেরা করছেন, তাহলে এখনও পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি কেন?

Sanat Dey Naihati
তদন্ত যত এগোবে, এই প্রশ্নগুলির উত্তর মিলবে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। একই সঙ্গে সনৎ দে-র সন্ধানে পুলিশের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ ৮০ হাজারের বেশি স্কুলে কম্পোজিট গ্রান্ট, নবান্ন থেকে সূচনা মুখ্যমন্ত্রীর
https://youtu.be/aP7GS4pQBpg?si=lfTvYOjD0tWaYwKv

