Suvendu Adhikari
Bengal liberty
গুরু পূর্ণিমা উপলক্ষে আগামীকাল বেলুড় মঠে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে এটি তাঁর দ্বিতীয় বেলুড় মঠ সফর। সফরকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে বেলুড় জুড়ে সাজোসাজো রব। মুখ্যমন্ত্রীকে সাদরে আমন্ত্রণ জানাতে প্রস্তুত সকলেই। মহারাজদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বেলুড় গিয়েছিলেন তিনি। দেখা করেছিলেন বেলুড় মঠের অধ্যক্ষ গৌতমানন্দজি মহারাজের সঙ্গে। সঙ্গেও ছিলেন অন্য মহারাজরা। শুভেন্দু সেখানে পৌঁছালে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান মহারাজেরা। এর পরে মঠ দর্শন করতে করতে অন্য মহারাজদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল, দ্বিতীয়বার পূর্ণিমার তিথিতে মঠে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
জানা গিয়েছে, বেলুড় মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে শ্রীরামকৃষ্ণ মন্দির-সহ অন্যান্য মন্দিরে প্রণাম জানাবেন। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের আশীর্বাদ নেবেন। গুরু পূর্ণিমার পবিত্র দিনে তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তা স্তরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের সময় বেলুড় মঠ ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

