Ukraine Port Attack
Bengal Liberty: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ফের বড় বিপদে পড়লেন ভারতীয় নাবিকেরা। ইউক্রেনের চর্নোমর্স্ক (Chornomorsk) বন্দরে একটি কার্গো জাহাজে আটকে পড়েছেন ১৩ জন ভারতীয়সহ মোট ১৫ জন নাবিক। জাহাজের ঠিক আশপাশেই লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।

কী বলছে নাবিকদের সংগঠন? (Ukraine Port Attack)
‘ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (FSUI) জানিয়েছে, ‘এমভি আমির ১’ (MV AMIR1) নামের জাহাজটি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে সরাসরি আঘাত হানার ভয়ে কাঁটা হয়ে আছেন ক্রুরা। জাহাজের চারপাশ থেকে কালো ধোঁয়া ওঠার একটি ভিডিও প্রকাশ করে নাবিকদের দ্রুত উদ্ধার করার আকুল আর্জি জানিয়েছে এই সংগঠন।

উদ্বেগের পরিবেশ (Ukraine Port Attack)
কৃষ্ণসাগর সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা দিন দিন বাড়ছে। এর আগে সম্প্রতি অন্য একটি জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছিল, যার জেরে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারত। এবার এই ১৩ জন নাবিকের সুরক্ষা নিয়ে তাঁদের পরিবার ও দেশজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

