Weather Alert
Bengal Liberty : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বুধবারও রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা (Weather Alert)। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-একাধিক জেলায় বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো। বলে পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দিনের বিভিন্ন সময় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বুধবার দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করায় তার প্রভাব পড়ছে রাজ্যজুড়ে। এর জেরে উত্তরবঙ্গ-সহ পূর্ব ও মধ্য ভারতের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :
Sheikh Hasina news: আমরা সবাই শহীদ হবো, শেখ হাসিনাকে দেশে আনবো

