Abhishek Banerjee
Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলার মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি দায়ের হওয়া একাধিক এফআইআরে সুরক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আংশিক স্বস্তি দিল আদালত। ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানার মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল আদালত (Abhishek Banerjee)।

৩ মামলায় স্বস্তি (Abhishek Banerjee)
সম্প্রতি রাজ্যের বিভিন্ন থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে আরও ৮টি এফআইআর দায়ের হয়েছে। সেই সমস্ত মামলায় একত্রে সুরক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে এর আগের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মৌখিকভাবে জানিয়েছিলেন, পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সব মামলাকে একসঙ্গে যুক্ত করে সার্বিক রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। তবে বৃহস্পতিবারের শুনানিতে আদালত আংশিক স্বস্তি দেয়। বিচারপতি নির্দেশ দেন, ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।

আদালতের পর্যবেক্ষণ (Abhishek Banerjee)
শুনানিতে অভিষেকের আইনজীবী কপিল সিবাল দাবি করেন, ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ একাধিক থানায় রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তিনি আরও বলেন, একই ধরনের পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আদালত সুরক্ষাকবচ দিয়েছিল। এমনকি আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়েরের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এর পাল্টা রাজ্য সরকারের আইনজীবী জানান, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেওয়া নির্দেশ ছিল শুধুমাত্র একটি অন্তর্বর্তী ব্যবস্থা। এই প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট মন্তব্য করেন, “শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও চূড়ান্ত নির্দেশ দেবে না।”

যদিও সার্বিক রক্ষাকবচের আবেদন আদালত গ্রহণ করেনি, তবুও ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানার মামলায় আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন :
Abhishek Banerjee : বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

