Aishe Ghosh
Bengal Liberty : ২০২১ সালে দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার মামলায় এসএফআই নেত্রী ঐশী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় (Aishe Ghosh)। অবশেষে সেই পরোয়ানা বাতিল করল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। আদালতে সশরীরে হাজির হওয়ার পর ১ হাজার টাকা জরিমানার শর্তে তাঁকে স্বস্তি দেয় আদালত। সম্প্রতি তাঁকে গ্রেফতার করতে গোপালন ভবনে পৌঁছেছিল দিল্লি পুলিশ। সেই ঘটনার পরই তিনি আদালতের দ্বারস্থ হন (Aishe Ghosh)।

বাতিল গ্রেফতারি পরোয়ানা (Aishe Ghosh)
এসএফআই নেত্রী ঐশী ঘোষের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বাতিল করল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। ২০২১ সালে দিল্লির বঙ্গভবনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই মামলার শুনানি চলছিল। এই মামলার ভিত্তিতেই কয়েকদিন আগে ঐশী ঘোষকে গ্রেফতারের উদ্দেশ্যে সিপিএমের কেন্দ্রীয় সদর দফতর গোপালন ভবনে পৌঁছেছিল দিল্লি পুলিশ। সেই সময় সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবী, রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস-সহ দলের শীর্ষ নেতৃত্ব পুলিশের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন। শেষ পর্যন্ত ঐশী ঘোষকে গ্রেফতার না করেই ফিরে যায় দিল্লি পুলিশ। এরপর গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ঐশী ঘোষ। বুধবার পাটিয়ালা হাউস আদালতের বিচারক বিজয়শ্রী রাঠোর তাঁকে বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানার উপর সাময়িক স্থগিতাদেশও জারি করা হয়। বৃহস্পতিবার আদালতের নির্দেশ মেনে হাজির হন ঐশী ঘোষ। তাঁর বক্তব্য শোনার পর এবং আদালতে উপস্থিতি নিশ্চিত হওয়ায় বিচারক ১ হাজার টাকা জরিমানার শর্তে তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনেও যোগ দিয়েছিলেন ঐশী ঘোষ। সেই আন্দোলন শেষ হওয়ার কয়েকদিন পরই তাঁকে গ্রেফতারের চেষ্টা করে দিল্লি পুলিশ। যদিও আদালতের হস্তক্ষেপে সেই পরিস্থিতির বদল ঘটে।
আরও পড়ুন :
Aishe Ghosh : ঐশী ঘোষকে গ্রেফতার করতে সিপিআই(এম) দফতরে দিল্লি পুলিশ

