Bandhavgarh Tiger Reserve
Bengal Liberty: বৃষ্টির দিনে জঙ্গলমহলে এক অপূর্ব ও দুর্লভ মুহূর্তের সাক্ষী থাকলেন বন্যপ্রাণীপ্রেমীরা। মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে একটি মা বাঘিনির সঙ্গে তার তিন কচি ছানাকে রাস্তা পার হতে দেখা গেল। প্রকৃতির এই অপরূপ দৃশ্য ক্যামেরায় বন্দি হতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল ভিডিওর রোমাঞ্চ (Bandhavgarh Tiger Reserve)
বর্ষার মরশুমে পর্যটকদের জন্য পার্ক বন্ধ থাকলেও বান্ধবগড়ের কোর এরিয়ার মহমন মার্গে দেখা মিলল এই বাঘ পরিবারের। পর্যটক চেতন ঘারপুরেকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা, কারণ তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখেই পুরো দৃশ্যটি ক্যামেরায় ধরে রাখেন।

প্রকৃতির অপরূপ রূপ (Bandhavgarh Tiger Reserve)
বন আধিকারিকদের মতে, বর্ষার দিনে জঙ্গলে বন্যপ্রাণীদের আনাগোনা অনেকটাই বেড়ে যায়। শান্ত মেজাজে বাঘিনির নিজের ছানাদের নিয়ে রাস্তা পার হওয়ার এই মনোমুগ্ধকর ছবি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুনঃ
Kakoli Ghosh Dastidar: নাড্ডার বাড়িতে বৈঠকে কাকলি-শতাব্দী-রচনা, বিজেপিতে কি মিশে যাচ্ছে NCPI?

