Bengal Liberty:
২০২৫-২৬ অর্থবর্ষে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের কাছ থেকে মোট ৭,০২৬ কোটিরও বেশি টাকা জরিমানা আদায় করেছে। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিপুল অঙ্কের সিংহভাগই সংগ্রহ করেছে বেসরকারি ব্যাঙ্কগুলি।

Bank News
তথ্য বলছে, বেসরকারি ব্যাঙ্কগুলির মোট জরিমানা আদায়ের পরিমাণ প্রায় ৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা আদায় করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। তাদের একাংশের আদায়ের পরিমাণ ১,৭৯৮.১৪ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং এর পরেই রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। অন্যদিকে, সরকারি ব্যাঙ্কগুলিও এই খাতে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ আদায় করেছে, যদিও তা বেসরকারি ব্যাঙ্কগুলির তুলনায় কম।

জরিমানা আদায়ের শীর্ষে এইচডিএফসি ব্যাঙ্ক Bank News
ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার কারণে মূলত সেভিংস অ্যাকাউন্টধারীদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। প্রতিটি ব্যাঙ্কের নিজস্ব নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাখা বাধ্যতামূলক। সেই শর্ত পূরণ না হলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে পরিষেবা বাবদ নির্ধারিত টাকা কেটে নেওয়া হয়।
Bank News
এই তথ্য প্রকাশ্যে আসার পর সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম এবং তার জন্য ধার্য জরিমানার যৌক্তিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ব্যাঙ্কিংয়ের প্রসারের যুগে এই ধরনের জরিমানার নীতি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

Bank News
তবে ব্যাঙ্কগুলির দাবি, অ্যাকাউন্ট পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং নিত্যনতুন ডিজিটাল পরিষেবা প্রদানের খরচ মেটাতেই এই চার্জ নেওয়া হয়। যদিও গ্রাহক অধিকার সংগঠনগুলির দাবি, জরিমানার পরিমাণ আরও যুক্তিসঙ্গত করা এবং ছোট আমানতকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা উচিত।
আরও পড়ুনঃ সাসপেনশনের পর সংসদ চত্বরে একাই বিক্ষোভে কল্যাণ, নিশানায় দলত্যাগী ২০ সাংসদ

