Bikash Bhawan
Bengal Liberty : রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একের পর এক দৃশ্যমান পরিবর্তন সামনে আসছে (Bikash Bhawan)। নবান্নের পর এবার বিকাশ ভবনের নামফলকের রংও বদলে গেল। দীর্ঘ ১৫ বছর ধরে থাকা সাদা অক্ষরের বদলে এখন গেরুয়া রঙে লেখা হল ‘বিকাশ ভবন’। শুধু সরকারি ভবনই নয়, আগামী দিনে স্কুলের ইউনিফর্ম-সহ একাধিক ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে (Bikash Bhawan)।

বিকাশ ভবনের নামফলকে গেরুয়া রং (Bikash Bhawan)
বৃহস্পতিবার বিকাশ ভবনের নামফলকের রং পরিবর্তন করা হয়েছে। এতদিন ভবনের পাঁচ তলায় সাদা রঙে লেখা ছিল ‘বিকাশ ভবন’। সেই নামফলক সরিয়ে এখন গেরুয়া রঙে নতুন করে নাম লেখা হয়েছে। এর আগে নবান্নের নামফলকের রংও বদলানো হয়েছিল। নীল রঙের জায়গায় গেরুয়া রং ব্যবহার করা হয়। ফলে দূর থেকেও নবান্নের নাম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সরকার পরিবর্তনের পর নবান্ন ও বিধানসভা ভবন গেরুয়া আলোয় সেজে উঠেছিল। এবার নামফলকের রং বদলের মাধ্যমে সেই পরিবর্তনের ধারাই আরও স্পষ্ট হল। তবে আপাতত শুধু নামফলকের রং পরিবর্তন করা হয়েছে। ভবনের বাইরের রংও বদলানো হবে কি না, সে বিষয়ে এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

স্কুলের ইউনিফর্মেও বদলের ইঙ্গিত (Bikash Bhawan)
সরকারি ভবনের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও পরিবর্তনের বার্তা মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, সরকারি স্কুলের ইউনিফর্মে আর বাধ্যতামূলক নীল-সাদা রং থাকবে না। ২০২২ সালে তৎকালীন তৃণমূল সরকার সরকারি স্কুলগুলিতে নীল-সাদা ইউনিফর্ম চালু করেছিল। তবে নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে স্কুলগুলি চাইলে নিজেদের পুরনো ইউনিফর্মে ফিরতে পারবে। বৃহস্পতিবার স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, আগের সরকারের নির্দেশে সব স্কুলে নীল-সাদা রং চালু করা হয়েছিল। এখন প্রতিটি স্কুল নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিফর্মের রং বেছে নিতে পারবে। কেউ চাইলে আগের রং ফিরিয়ে আনতে পারে, আবার কেউ চাইলে নীল-সাদা ইউনিফর্মও বজায় রাখতে পারবে।

আরও পড়ুন :
Mohammedan Sporting Club: মহামেডানে আর্থিক ধাক্কা! বাউন্স করল দেড় কোটি টাকার তিনটি চেক

