Birbhum
Bengal Liberty: বীরভূমের মহম্মদবাজারে পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে দীর্ঘ ১৯ ঘণ্টারও বেশি সময় ধরে চলা পুলিশি অভিযানে মিলল বিপুল পরিমাণ অর্থ ও সোনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকে প্রায় সাড়ে ২৮ কেজি কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনার বাট ও বিস্কুট উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ৫০ কোটিরও বেশি।

অভিযানের নেপথ্যে (Birbhum Cash Recovery)
বুধবার ভোররাত থেকে মহম্মদবাজার থানার ডেউচা এলাকায় মিনার মণ্ডলের বাড়িতে এই তল্লাশি চালানো হয়। আলমারির ভিতরে বিশেষভাবে তৈরি চটের বস্তায় লুকিয়ে রাখা হয়েছিল এই বিপুল টাকা। পুলিশ ও প্রশাসনের এই সাহসী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পাথরসম্রাটের সাম্রাজ্য (Birbhum Cash Recovery)
এলাকার পাথর ও বালি ব্যবসার নিয়ন্ত্রণ এবং ডিসিআর জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে এই কালো টাকা ও সম্পত্তি গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। সাম্প্রতিক সরকার বদলের পর পুলিশের এই বড়সড় হানায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়।
আরও পড়ুনঃ
BJP Janatar Darbar: রাজ্য বিজেপির দপ্তরে ‘জনতার দরবার’, হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

