Chief Ministers assets
Bengal Liberty : দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩১ জন মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে প্রকাশিত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চমকে দেওয়া তথ্য (Chief Ministers assets)। রিপোর্ট অনুযায়ী বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন। অর্থাৎ দেশের প্রায় ৪৫ শতাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই কোনও না কোনও অপরাধমূলক অভিযোগ রয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি মামলার মুখোমুখি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অন্যদিকে, মামলার নিরিখে দ্বিতীয় স্থানে থাকলেও সম্পদের বিচারে দেশের সবচেয়ে কম ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Ministers assets)।

মামলার নিরিখে দ্বিতীয় স্থানে শুভেন্দু, এত মামলা করল কে? (Chief Ministers assets)
ADR-এর বিশ্লেষণ অনুযায়ী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে মোট ৮৯টি মামলা বিচারাধীন। এর মধ্যে ভারতীয় দণ্ডবিধির (IPC) গুরুতর ধারায় রয়েছে ৭২টি অভিযোগ এবং অন্যান্য ধারায় রয়েছে ১৬০টি অভিযোগ। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ভয় দেখানো, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং এক মহিলার উপর হামলার মতো অভিযোগ রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ১৪ জন অভিযুক্ত মুখ্যমন্ত্রীর মধ্যে ১১ জনের বিরুদ্ধেই ঘুষ, খুনের চেষ্টা, অপরাধমূলক ভয় দেখানো-সহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নামে ২৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাজনৈতিক মামলা। উল্লেখ্য, বঙ্গের রাজনীতিতে একাধিকবার দেখা গিয়েছে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দমাতে একাধিক মামলা দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী স্বয়ং এই কথা বলেছেন। অর্থাৎ পূর্বতন সরকারের আত্মতুষ্টির ফলস্বরূপ বঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী আজ মামলার নিরিখে দ্বিতীয়তে।

সম্পদের বিচারে কম সম্পদের তালিকায় শুভেন্দু (Chief Ministers assets)
রিপোর্টে মুখ্যমন্ত্রীদের আর্থিক অবস্থার ছবিও তুলে ধরা হয়েছে। ঘোষিত সম্পদের নিরিখে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কর্নাটকের ডি. কে. শিবকুমার। তাঁর মোট সম্পদের পরিমাণ ১,৪১৩ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু (৯৩১ কোটি টাকা), তৃতীয় স্থানে তামিলনাড়ুর সি. জোসেফ বিজয় (৬৪৮ কোটি টাকা) এবং চতুর্থ স্থানে অরুণাচল প্রদেশের পেমা খান্ডু (৩৩২ কোটি টাকা)। অন্যদিকে সবচেয়ে কম সম্পদের মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লা, ৫৫ লক্ষ টাকা, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী,৮৫ লক্ষ টাকা এবং রাজস্থানের ভজনলাল শর্মা (প্রায় ১ কোটি টাকা)।
আরও পড়ুন :
Birbhum News : টুলু মণ্ডলের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান

