NEET আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। ওই দিনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, পেলেট গান সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হচ্ছে না। আদালতের মতে, অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অস্ত্র ব্যবহারের প্রয়োজন হতে পারে। তবে সেদিনের ঘটনায় পেলেট গানের ব্যবহার আদৌ যুক্তিযুক্ত বা ন্যায্য ছিল কি না, তা পরবর্তী পর্যায়ে খতিয়ে দেখা হবে।
Advertisement
Neet Paper Leak
বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ কেন্দ্র সরকারকে নোটিস জারি করে জবাব তলব করেছে। একই সঙ্গে যন্তর মন্তরের বিক্ষোভে RAF-এর ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ এবং সংশ্লিষ্ট সমস্ত নথি ও রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত, যাতে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সেগুলি পরীক্ষা করা যায়।
মামলাটি দায়ের করেছিলেন প্রাক্তন আইপিএস আধিকারিক যশোবর্ধন আজাদ এবং পেলেট গুলিতে আহত কয়েকজন আন্দোলনকারী। তাঁদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধাতব পেলেট গান ব্যবহার মৌলিক অধিকারের পরিপন্থী এবং সাধারণ নাগরিকদের ওপর এই অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত।
এদিকে, আহত আন্দোলনকারীদের দ্রুত ও নিখরচায় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, ভিড় সামলাতে বাহিনীর কাছে বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে এবং পরিস্থিতি অনুযায়ী সেগুলি ব্যবহার করা হয়ে থাকে।
Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency.
Editor: Bittu Roy Chowdhury