Panjab University Electrocution
Bengal Liberty: জল জমে থাকা রাস্তায় হাঁটার সময় বিদ্যুতের খুঁটি বা জংশন বক্সের ‘লাইভ’ তারের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রীর। হরিয়ানার বাসিন্দা ওই মেধাবী শিক্ষার্থীর অকালমৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা।

ঘটনার বিবরণ (Panjab University Electrocution)
মাইক্রোবায়োলজি বিভাগের পিএইচডি গবেষক জ্যোতি তাঁর হোস্টেল থেকে নিজের বিভাগে যাওয়ার সময় একটি জলমগ্ন কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই পথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ও প্রতিবাদ (Panjab University Electrocution)
এই মর্মান্তিক ঘটনার পরেই ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিহত ছাত্রীর পরিবারকে ১৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং তাঁর ভাইয়ের জন্য চাকরির ঘোষণা করা হয়েছে। পুলিশও ইতিমধ্যে এই বিষয়ে একটি এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

