PoJK Protest
Bengal Liberty
পাকিস্তান-অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে (PoJK) ফের পাকিস্তান(PoJK Protest) সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভে উত্তাল একাধিক এলাকা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক অব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন, দমনপীড়ন এবং অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন শতাধিক বিক্ষোভকারী। প্রতিবাদ মিছিলে পাকিস্তান সেনার বিরুদ্ধে উঠেছে একের পর এক তোপ, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

রামপ্রসাদ বিসমিলের কবিতার লাইনেই প্রতিবাদ(PoJK Protest)
এই বিক্ষোভের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল আন্দোলনকারীদের কণ্ঠে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিলের বিখ্যাত পংক্তি—”সরফরোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায়,/ দেখনা হ্যায় জোর কিতনা বাজু-এ-কাতিল মে হ্যায়।” মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে পরিচিত এই লাইনই এবার পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের প্রধান ভাষা হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা একজোট হয়ে এই স্লোগান দেওয়ার পাশাপাশি পাকিস্তানবিরোধী বিভিন্ন দাবিও তুলে ধরছেন।
ক্রমশ বাড়ছে পাকিস্তানবিরোধী ক্ষোভ(PoJK Protest)
গত কয়েক মাসে পাকিস্তান-অধ্যুষিত কাশ্মীরে একাধিকবার পাক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। বিদ্যুতের অতিরিক্ত মূল্যবৃদ্ধি, খাদ্যদ্রব্যের আকাশছোঁয়া দাম, অন্যায় করনীতি এবং সেনার স্বৈরাচারী ভূমিকা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই প্রকাশ্যে এসেছে। এবারের বিক্ষোভে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক স্লোগানের ব্যবহার সেই ক্ষোভের গভীরতা এবং নতুন রাজনৈতিক বার্তাকেই তুলে ধরছে বলে ধারণা বিশ্লেষকদের।


