Saugata Roy
Bengal Liberty : সংসদ ভবনের ক্যান্টিনে তোলা পরপর ২টি ছবি ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে (Saugata Roy)। ভাইরাল হওয়া সেই ছবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একই টেবিলে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায় ও শত্রুঘ্ন সিন্হাকে। এই ছবি প্রকাশ্যে এনেছে NCPI। এরপরই প্রশ্ন উঠেছে, কালীঘাট তৃণমূলের দল আরও ফাঁকা হতে চলেছে? যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন সৌগত রায়। অন্যদিকে, ভিন্ন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া কাকলি ঘোষ দস্তিদার (Saugata Roy)।

কী বললেন সৌগত রায়? (Saugata Roy)
ভাইরাল ছবি নিয়ে মুখ খুলেছেন দমদমের সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, সংসদ ক্যান্টিনে আগে তাঁরা বসেছিলেন। পরে সেই টেবিলেই আসেন জে পি নাড্ডা, অমিত শাহ এবং বিজেপির অন্য সাংসদরা। অমিত শাহ বা জে পি নাড্ডার সঙ্গে কোনও আলাদা রাজনৈতিক আলোচনা হয়নি বলেই দাবি করেন তিনি। পাশাপাশি বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন যোগাযোগের জল্পনাও উড়িয়ে দেন সৌগত। তিনি বলেন, “না না, বিজেপির লোকই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। যারা বিজেপিতে গিয়েছে তাদের আমরাই বলছি চলে এসো।”

কাকলির ইঙ্গিতে নতুন জল্পনা (Saugata Roy)
অন্যদিকে, তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই ঘটনা নিয়ে ভিন্ন মন্তব্য করেছেন। তাঁর দাবি, একটি ছবি ক্যান্টিনের হলেও অন্যটি অ্যানেক্স ভবনের। সেখানে কোনও পরিকল্পনা বা আলোচনা হয়ে থাকতে পারে বলেই তাঁর অনুমান। যদিও সেই বৈঠকের বিষয়ে তাঁর কাছে কোনও নিশ্চিত তথ্য নেই বলে জানান। রাজনৈতিক মহলে এই ছবিকে ঘিরে নানা জল্পনা ও গুঞ্জন চড়লেও, প্রকাশ্যে কোনো পক্ষই রাজনৈতিক সমঝোতা বা বিশেষ বৈঠকের কথা স্বীকার করেনি।

আরও পড়ুন :
Samik Bhattacharya : বাংলায় কেমিক্যাল পার্ক গড়ার দাবি, মুখ্যমন্ত্রীকে শমীকের চিঠি!

