Kashmir Terror Attack
Bengal Liberty
কাশ্মীরে(Kashmir Terror Attack) ফের রক্ত ঝরল। জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক।শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনায় ফের উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

কীভাবে ঘটল হামলা(Kashmir Terror Attack)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলগাওঁনের একটি এলাকায় কাজ করছিলেন ওই পরিযায়ী শ্রমিক। সেই সময় আচমকাই সেখানে হাজির হয় সশস্ত্র জঙ্গিরা এবং তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান(Kashmir Terror Attack)
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ। গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের ধরতে একাধিক চেকপোস্টে নজরদারিও বাড়ানো হয়েছে।

কোন জঙ্গি সংগঠন এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলিও তদন্তে নেমেছে। আবার শান্ত কাশ্মীর কে অশান্ত করতে উঠে পড়ে লেগেছে দেশের শত্রুরা কদিন আগেই অমরনাথ যাত্রার এক পুলিশ কনস্টেবলের উপর লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা তার রেস কাটতে না কাটতেই আবারো উত্তেজনামুলুক পরিস্থিতি ভুস্বর্গে।

