Railway Budget West Bengal
Bengal Liberty: মোদি সরকারের আমলে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে এক বিরাট পরিবর্তন এসেছে। রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন।

তিনগুণেরও বেশি বাজেট বৃদ্ধি (Railway Budget West Bengal)
২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রেল বাজেট গড়ে ছিল ৪,৩৮০ কোটি টাকা। আর ২০২৬-২৭ অর্থবছরে তা বাড়িয়ে করা হয়েছে ১৪,২০৫ কোটি টাকা, যা আগের তুলনায় প্রায় তিনগুণেরও বেশি।

প্রকল্প ও কাজ (Railway Budget West Bengal)
বর্তমানে রাজ্যে ৮৩,৪৩০ কোটি টাকা খরচে মোট ৬৩টি রেল প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ১,৭২১ কিলোমিটার রেললাইন তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়া রাজ্য সরকারের সঙ্গে ভালো সহযোগিতার ফলে জমির জট কেটে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর, নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইনের মতো দীর্ঘদিনের আটকে থাকা প্রকল্পগুলির কাজও দ্রুত এগোচ্ছে।
আরও পড়ুনঃ
Sayani Das Swimmer: বাবার রাজনৈতিক পরিচয়ে ১১ বছর বন্ধ সাঁতার! সায়নীকে পুলে ফেরালেন বিজেপি বিধায়ক

