Durand Cup 2026
Bengal Liberty
১৩৫তম ডুরান্ড(Durand Cup 2026) কাপ যত এগোচ্ছে, ততই রোমাঞ্চকর ম্যাচ উপহার দিচ্ছে ফুটবলপ্রেমীদের। গ্রুপ-সি-র এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি ও এসসি দিল্লি। কাগজে-কলমে এই ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা না হলেও দর্শকদের উপচে পড়া ভিড় আবারও প্রমাণ করল, ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা এখনও অটুট।


শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা ও গঠনমূলক উদ্যোগ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় এসসি দিল্লি। ফলে আইএসএলের দল জামশেদপুর এফসিকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। শুরু থেকেই দুই দলই শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দেয়। অসাধারণ ড্রিবল, দুরন্ত গতি এবং তিনটি গোল—সব মিলিয়ে আরও একটি উপভোগ্য ম্যাচ উপহার দিল ডুরান্ড কাপ।
প্রথমার্ধেই এগিয়ে রেড মিনার্স(Durand Cup 2026)
রেফারির বাঁশির সঙ্গে শুরু হয় ম্যাচ। প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। সুযোগ তৈরি হলেও প্রথমদিকে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে ২২ মিনিটে দুরন্ত হেডে সানামের গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। এরপরও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে জামশেদপুরের এগিয়ে থেকে।
হিমাতের জোড়া গোলে দিল্লির প্রত্যাবর্তন(Durand Cup 2026)
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে এসসি দিল্লি। তার ফলও মেলে দ্রুত। ৫২ ও ৫৬ মিনিটে হিমাতের জোড়া গোলে মুহূর্তের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় দিল্লি। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ শানায় জামশেদপুর। ম্যাচের শেষদিকে আনোয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে নেমে আসে এসসি দিল্লি। তবুও শেষ পর্যন্ত রক্ষণ সামলে ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে তারা।
গ্রুপ-সি-র বর্তমান অবস্থান(Durand Cup 2026)
এই জয়ের ফলে গ্রুপ-সি-র পয়েন্ট তালিকার সমীকরণ আরও জমে উঠেছে। হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে জামশেদপুর এফসি। অন্যদিকে, গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেলেও দ্বিতীয় স্থানেই রয়েছে এসসি দিল্লি। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা একাদশ। কোন দুই দল নকআউট পর্বে উঠবে, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। শেষ ম্যাচগুলিতে বড় কোনও অঘটন ঘটে কি না, সেটাই এখন দেখার ।


