NEET paper leak
Bengal Liberty: দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া NEET-UG প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সিবিআই। পুনের ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র তিন বিষয়-বিশেষজ্ঞ কীভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করেছিলেন, চার্জশিটে তার বিস্তারিত বিবরণ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা গেছে, NTA-র নিয়ম লঙ্ঘন করে এই তিন শিক্ষককে প্রশ্ন তৈরি থেকে শুরু করে যাচাই এবং অনুবাদের মতো একাধিক গোপন দায়িত্ব দেওয়া হয়েছিল। এর সুযোগ নিয়েই তাঁরা প্রশ্নপত্র ফাঁস করেন বলে অভিযোগ।

অভিযুক্ত তিন বিশেষজ্ঞ এবং তাঁদের জালিয়াতির পদ্ধতি (NEET paper leak)
১. মনীষা গুরুনাথ মানধরে (জীববিদ্যা):
ইনি নিজের বাড়িতে আট জন পড়ুয়াকে নিয়ে কোচিং ক্লাস চালাতেন। পড়ুয়াদের নিজস্ব NCERT বইয়ের কোন কোন অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে, তা দাগিয়ে এবং মুখে বলে দিতেন তিনি। এমনকি হোয়াটসঅ্যাপে ‘FIFA World Cup 2026’ নামে একটি গ্রুপ তৈরি করে ক্লাস পরিচালনা করতেন।
২. পি ভি কুলকার্নি (রসায়ন):
NTA-র গোপন দফতরে কড়া তল্লাশির সুযোগ না থাকার ফায়দা তোলেন তিনি। রসায়নের প্রশ্ন ও উত্তর ছোট ছোট কাগজের চিরকুটে লিখে অত্যন্ত কৌশলে গোপন কক্ষ থেকে বাইরে নিয়ে আসেন বলে অভিযোগ। পরে পুনে ও লাতুরে ক্লাস চলাকালীন টাকার বিনিময়ে সেই প্রশ্ন ফাঁস করতেন তিনি।

৩. মনীষা সঞ্জয় হাভালদার (পদার্থবিদ্যা):
প্রশ্ন মুখস্থ করে অথবা কাগজে লিখে তা পাচার করতেন বলে অভিযোগ। পদার্থবিদ্যার প্রায় ৬৮টি প্রশ্ন মুখস্থ করে বা নোট করে রাখার বিনিময়ে তিনি নগদ ২৫ হাজার টাকা এবং এক বাক্স আম উপহার নিয়েছিলেন বলে অভিযোগ।
উল্লেখ্য, গত ৩ মে NEET-UG পরীক্ষা হওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর ১২ মে পরীক্ষা বাতিল করে NTA। পরবর্তীতে ২১ জুন নতুন করে পরীক্ষা নেওয়া হয়। এই ঘটনায় মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই।
আরও পড়ুনঃ
Minor girl rescued in Sonagachi: সোনাগাছিতে উদ্ধার নাবালিকা, গ্রেফতার প্রেমিক-সহ ২

