Srijit Mukherji
Bengal Liberty: টলিপাড়ায় ফের একবার সত্যজিৎ চর্চা। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে নতুন সিনেমা তৈরির ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর এই আগামী ছবির নাম রাখা হয়েছে ‘গুপি গায়েন বাঘা বায়েন’ ছবির জনপ্রিয় গান থেকে অনুপ্রাণিত হয়ে— ‘মহারাজা তোমারে সেলাম’। আর এই ছবি ঘিরেই এখন থেকেই শুরু হয়ে গেছে নানা জল্পনা।

ছবির বিষয়বস্তু কী? (Srijit Mukherji)
ভারতীয় সিনেমায় ‘গুপি গায়েন বাঘা বায়েন’ একটি ক্লাসিক বা ধ্রুপদী সৃষ্টি হিসেবে সমাদৃত। তবে ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে এই ছবি তৈরি হয়েছিল, তার নেপথ্যের গল্পটাই এবার বড় পর্দায় তুলে ধরতে চান সৃজিত। সেই সময়ে দাঁড়িয়ে সত্যজিৎ রায়কে কী ধরনের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এবং ছবি বানাতে গিয়ে তাঁকে কী কী চ্যালেঞ্জ পার করতে হয়েছিল, সেই সব নিয়েই এগোবে এই সিনেমার গল্প।

কাস্টিংয়ে বড় চমক (Srijit Mukherji)
এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হল এর কলাকুশলী। পরিচালকের সঙ্গে এটি অভিনেতা জিতু কমলের প্রথম কাজ হতে চলেছে। এর আগে অনীক দত্তের পরিচালনায় ‘অপরাজিত’ ছবিতে সত্যজিতের আদলে তৈরি চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন জিতু। ফলে সৃজিতের এই ছবিতেও তাঁকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
শুধু জিতু কমলই নন, এই ছবিতে আরও একঝাঁক পরিচিত মুখকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ এবং ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতা ঋত্বিক ভৌমিক। এছাড়া থাকছেন শতাক্ষী নন্দী, সৈরীতি বন্দোপাধ্যায় ও অরিজিৎ দত্তের মতো শিল্পীরা। সত্যজিৎ রায়কে নিয়ে সৃজিতের এই ‘গুরুদক্ষিণা’ বাংলা সিনেমার দুনিয়ায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
আরও পড়ুনঃ
student protest: ঝাড়খণ্ডে পরীক্ষার্থীদের আন্দোলন, মতামত জানাতে ইমেল চালু করল সরকার

