Awarapan 2
Bengal Liberty
১৯ বছর আগে ২০০৭ সালে বক্স অফিসে(Awarapan 2) ইমরান হাশমীর আওয়ারাপান-এর বিরুদ্ধে মুক্তি পেয়েছিল প্রয়াত ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল অভিনীত ছবি আপনে। সেই সময় আওয়ারাপান বক্স অফিসে দেওল ম্যাজিকের মুখে তুবড়ে পড়েছিল। কিন্তু সময় কখন পাল্টায়, সত্যিই বলা যায় না। ২০০৭ সালের পর আবারও বক্স অফিসে ইমরান হাশমীর মুখোমুখি সানি দেওল। কিন্তু এবারে ভাগ্যের ছক শেষ পর্যন্ত পরিবর্তন হল। আওয়ারাপানের ব্যর্থতার পর আওয়ারাপান ২ বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে। মাত্র দু’দিনেই ছবির ব্যবসা ৫৬ কোটিতে পৌঁছেছে, যা সত্যিই অবিশ্বাস্য।

সানি দেওল কে বক্স অফিসে হারানো(Awarapan 2)
১৯ বছর পরেও সিনেপ্রেমীদের মধ্যে একই উত্তেজনা, উন্মাদনা চোখে পড়েছে। যেখানে গদর ২, জাট, বর্ডার ২ দিয়ে সানি দেওল বক্স অফিসে রাজত্ব করছেন, সেখানে তাঁর বাটওয়ারা ১৯৪৭ তেমন সাড়া ফেলছে না। দীর্ঘ ২২ বছর পর রাজকুমার সন্তোষী ও সানি দেওলের প্রত্যাবর্তন ঘটেছে। দামিনী, ঘায়াল, ঘাতক-এর মতো ব্লকবাস্টার দেওয়ার পরেও

অভিনেতা-পরিচালকের এই জুটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেকটাই বেশি। কিন্তু ছবির মান অনেকটাই পড়ে গেছে। সেই কারণেই দর্শকের বিচারে ইমরানের আওয়ারাপান ২ বক্স অফিসে রাজকীয় ভাবে ব্যবসা করছে। অন্যদিকে বাংলায় জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বাংলা বক্স অফিস ধরে রেখেছে।
অবশেষে ইমরানের প্রত্যাবর্তন(Awarapan 2)
২০১২ সালে রাজ সিরিজের তৃতীয় ছবি রাজ ৩ দিয়ে বক্স অফিসে শেষ ছবি হিট দিয়েছিলেন ইমরান হাশমী। কিন্তু তারপরেই বিগত ১৪ বছরে ইমরানের আর কোনও ছবি হিট হয়নি। বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেও টানা ১৭টি ফ্লপ দেওয়ার পর অবশেষে আওয়ারাপান ২-এর দ্বিতীয় ভাগ দিয়েই আবারও বক্স অফিসে ইমরানের যুগ ফিরল।
এমনকি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সলমন খান অভিনীত টাইগার ৩ মোটামুটি সফলতা পেলেও অধিকাংশ জনতার নজরে টাইগার ৩ ফ্লপ সিনেমা। তবে অপেক্ষার ফল তীব্র হতাশা কাটিয়ে আরও একবার প্রমাণিতবলিউড এক জায়গায় আর ইমরান হাশমী এক জায়গায়। ইমরানের বিকল্প ইমরান নিজেই। এবার দেখার আওয়ারাপান ২ গাড়ি বক্স অফিসে কোথায় গিয়ে শেষ হয়।


