Ramayan
Bengal Liberty
বলিউডের(Ramayan) অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই মহাকাব্যিক ছবির বিপুল বাজেট নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। প্রায় ৪০০০ কোটি টাকার বাজেটের খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠছিল, এত বিপুল অর্থ ঠিক কোথায় খরচ হচ্ছে? এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন অভিনেতা যশ।

৪০০০ কোটি টাকা আসলে দু’টি ছবির জন্য(Ramayan)
যশ স্পষ্ট করে জানিয়েছেন, ৪০০০ কোটি টাকা শুধুমাত্র ‘রামায়ণ’-এর প্রথম পর্বের বাজেট নয়। এই বিপুল অঙ্কের মধ্যে রয়েছে ছবির দুই পর্বের সম্মিলিত খরচ। অর্থাৎ ‘রামায়ণ: পার্ট ওয়ান’ এবং ‘রামায়ণ: পার্ট টু’ মিলিয়েই এই বিশাল বাজেট। নির্মাতাদের তরফে আগে জানানো হয়েছিল, দুই ছবির জন্য মোট খরচ প্রায় ৫০০ মিলিয়ন ডলার হতে পারে।
শুধু ভারত নয়, নজর গোটা বিশ্বের বাজারে(Ramayan)
যশের কথায়, এই ছবির পরিকল্পনাই করা হয়েছে আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে। তাই শুধুমাত্র ভারতীয় বক্স অফিসের হিসাব দিয়ে এই বিপুল বাজেটকে বিচার করা ঠিক হবে না। ছবির সম্ভাব্য রাজস্বও আন্তর্জাতিক বাজার থেকে আসবে বলেই জানিয়েছেন তিনি। ‘রামায়ণ’-কে ভারতীয় সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বমানের সিনেমা হিসেবে তুলে ধরাই নির্মাতাদের অন্যতম লক্ষ্য।

রামের চরিত্রে রণবীর, রাবণের ভূমিকায় যশ(Ramayan)
নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে শ্রীরামের চরিত্রে, সাই পল্লবী অভিনয় করছেন সীতার ভূমিকায় এবং যশকে দেখা যাবে রাবণের চরিত্রে। প্রথম পর্বের মুক্তি ঘিরে ইতিমধ্যেই দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে ৪০০০ কোটি টাকার এই মেগা প্রজেক্ট যে শুধু ভারতীয় সিনেমার জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের কাছেও বড় পরীক্ষা হতে চলেছে, তা বলাই যায়। এখন দেখার, এত বিপুল বাজেটের ‘রামায়ণ’ বিশ্ব বক্স অফিসে কতটা সাফল্য পায় সেটাই দেখার।


