Ramayan
Bengal Liberty
রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ ছবির(Ramayan) ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও ইংরেজি ভাষাতেও মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ট্রেলার। ইতিবাচক প্রতিক্রিয়া থেকে শুরু করে নেতিবাচক মন্তব্য, আলোচনা ও সমালোচনা—সবকিছুরই কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘রামায়ণ’-এর ট্রেলার। এমনকি নির্মাতা নমিত মালহোত্রার প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেট নিয়েও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে।

প্রশংসিত ‘রামায়ণ(Ramayan)
দিওয়ালির শুভদিনে একসঙ্গে ৭ হাজার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে চলতি বছরের অন্যতম বড় ছবি ‘রামায়ণ’। ভারত ও আমেরিকার পাশাপাশি ছবিটির ট্রেলার চীনেও ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ট্রেলার মুক্তির মাত্র দু’ঘণ্টার মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে ‘রামায়ণ’। কিন্তু এত কিছুর পরেও চীনে ট্রেলারের অসাধারণ সাফল্যের পর মূল ছবির ৩৩ মিনিট কেটে বাদ দেওয়া হয়েছে বলে খবর। এরপরই জোরালো হচ্ছে প্রশ্ন—যদি ট্রেলার এত প্রশংসা কুড়োয়, তাহলে কেন মূল ছবি থেকে ৩৩ মিনিট বাদ দেওয়া হল?
কোন যুক্তিতে ৩৩ মিনিট বাদ(Ramayan)
সূত্রের খবর, ‘রামায়ণ’ চলচ্চিত্রটি দুটি ভাগে মুক্তি দেওয়া হবে। প্রথম ভাগের সময়কাল রাখা হয়েছে ৩ ঘণ্টা ১৯ মিনিট। এই অংশে রাবণের রাজ্যাভিষেক, কুবেরের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ভগবান রামের চরিত্র নির্মাণ, সীতার সঙ্গে তাঁর বিয়ে, ১৪ বছরের বনবাস, শূর্পণখার নাক কাটা এবং সীতা হরণ দেখানো হবে। এর সঙ্গে থাকবে জটায়ুর বলিদানের ঘটনাও।

তবে চীনের ফিল্ম সংক্রান্ত নিয়ম অনুযায়ী, কোনও চলচ্চিত্রে ধর্মীয় বিষয় বা কুসংস্কার দেখানো হলে তার কিছু অংশ বাদ দেওয়া হতে পারে বলে দাবি করা হচ্ছে। সেই কারণেই মুক্তির ঠিক আগে ৩৩ মিনিট বাদ দিয়ে চীনের প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৬ মিনিটের ছবি দেখানো হবে বলে খবর। এই সিদ্ধান্তের প্রভাব বক্স অফিসে কতটা পড়ে, সেটাই এখন দেখার। তবে চীনের বাজারে ইতিমধ্যেই বড় বড় হলিউড ছবিকে টেক্কা দিচ্ছে ‘রামায়ণ’—এমন দাবি সামনে এসেছে। তাই ৩৩ মিনিট বাদ যাওয়ার পরেও চীনের বাজারে ছবিটি কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে।
চীনের বাজারে ভারতীয় চলচ্চিত্রের দাপট(Ramayan)
তবে শুধু ‘রামায়ণ’ নয়, এর আগে একাধিক ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রেও চীনের বাজারে সাফল্য দেখা গিয়েছে। আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ হোক কিংবা ‘দঙ্গল’, শাহরুখ খানের ‘জিরো’ অথবা এস এস রাজামৌলির ‘আরআরআর’—বক্স অফিসের নিরিখে একাধিক ভারতীয় ছবি বড় বড় হলিউড ছবিকে জোর টক্কর দিয়েছে। তাই এবার দেখার, ‘রামায়ণ’ চীনের বাজারে কতটা ব্যবসা করতে পারে। ৩৩ মিনিট বাদ যাওয়ার পরেও ছবিটি সেখানে কতটা সাফল্য পায়, এখন সেই দিকেই নজর চলচ্চিত্রমহলের।


