Keu Bole Biplobi Keu Bole Dakat
Bengal Liberty
স্বাধীনতার প্রাক্কালে(Keu Bole Biplobi Keu Bole Dakat) ১৪ অগস্ট বহু প্রতীক্ষিত আওয়ারাপন ২ ও বাটওয়ারা ১৯৪৭-এর সঙ্গে মুক্তি পেয়েছিল সুপারস্টার জিতের বহু প্রতীক্ষিত ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আর মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে ছবিটি। তিন দিনেই ৯৭ লক্ষ টাকার কালেকশন করে কোটির দরজায় প্রবেশ করতে চলেছে জিতের এই বহুল প্রতীক্ষিত ছবি।

জিতের রাজত্ব(Keu Bole Biplobi Keu Bole Dakat)
স্বাধীনতা আন্দোলনে অনন্ত সিংয়ের ভূমিকা থেকে শুরু করে স্বাধীনতার পর তাঁর জীবনে কী এমন ঘটনা ঘটেছিল, যার জন্য তিনি কারও কাছে বিপ্লবী, আবার কারও কাছে ডাকাত—এই প্রশ্নকে ঘিরেই তৈরি হয়েছে ছবির মূল প্রেক্ষাপট। আর সেই গল্পই এখন সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।

নন্দন থেকে শুরু করে মেনকা কিংবা বিনোদিনী থিয়েটার—সর্বত্রই হাউসফুল জিতের ছবি। এরই সঙ্গে জিৎ ছাড়াও দর্শকদের উত্তেজনার আরেক কারণ হয়ে দাঁড়িয়েছে টোটা রায় চৌধুরীর অসাধারণ অভিনয়। জিৎ ও টোটা রায় চৌধুরীকে প্রথম বার একই ছবিতে দেখা গিয়েছে। তাই দর্শকদের মধ্যেও আলোচনা চলছে, দুজনের মধ্যে কে সেরা! এরই সঙ্গে দর্শকেরাও ছবির প্রশংসায় পঞ্চমুখ।
দর্শকদের প্রতিক্রিয়া(Keu Bole Biplobi Keu Bole Dakat)
এক দর্শকের কথায়,
“ওয়ান্টেড ছবিতে জিতের ২.০ ভার্সন দেখেছিলাম। আর এত বছর পর এই ছবির সঙ্গেই দেখা যাচ্ছে জিতের ৩.০ ভার্সন। এক বিন্দুও ছবিটি কোথাও ক্লান্ত করে দেবে না। শুরু থেকে শেষ অবধি দর্শকরা পুরো চুপ। পুরো সিনেমায় জিৎ কাঁপিয়ে দিয়েছে। যারা বলে জিৎ অভিনয় পারে না, তারা একবার খালি এই সিনেমাটা নিজের চোখে দেখুক। অসাধারণ রাইটিং, অসাধারণ অভিনয়। জিৎদা যুগ যুগ জিয়ো।”
আবার আরেক দর্শকের দাবি,
” এই ধরনের সিনেমায় স্বাধীনতা আন্দোলনের সময় কী কী ঘটেছে, সেগুলিই দেখানো হয়। কিন্তু এই সিনেমায় স্বাধীনতার পরেও অনন্ত সিংয়ের জীবনে কী কী পরিবর্তন আসে, সেগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শেষ দৃশ্যে আমার চোখে জল এসে গিয়েছিল। জিতের কাছ থেকে এরকম সিনেমা বারেবারে চাই।”
ছবির কালেকশন(Keu Bole Biplobi Keu Bole Dakat)
সূত্রের খবর, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির পুরো বাজেট প্রায় পাঁচ কোটি টাকা। এখনও পর্যন্ত তিন দিন মিলিয়ে ছবিটির আয় ৯৭ লক্ষ টাকা। প্রথম দিন ০.২০ কোটি টাকা, দ্বিতীয় দিন অনেকটাই ছবির আয় বেড়ে দাঁড়ায় ০.৪৩ কোটি টাকা এবং তৃতীয় দিন ০.৩৪ কোটি টাকার মতো আয় করেছে ছবিটি। সব মিলিয়ে তিন দিনে ছবির মোট আয় প্রায় ৯৭ লক্ষ টাকা। এরই সঙ্গে বুক মাই শো-তেও সর্বত্রই অসাধারণ সাড়া ফেলেছে জিতের মুক্তিপ্রাপ্ত ছবি। এর আগে চেঙ্গিজ ও বুমেরাং হিট হলেও সমালোচনার শিকার হয়েছিল। কিন্তু অনন্ত সিংয়ের উপরে তৈরি এই ছবি বক্স অফিসে রমরমিয়ে চলছে। এর পর কোথায় থামে ছবির কালেকশন, সেই দিকেই থাকবে সিনেপ্রেমীদের নজর।


