Anti-Corruption Bureau
Bengal Liberty:
পশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় রদবদল। জনস্বার্থে রাজ্য পুলিশের একাধিক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি)-কে নতুন পদে বদলি করা হল(West Bengal Police)। সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে ভবানীভবন।
নির্দেশিকায় মোট ১০ জন পুলিশ আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

West Bengal Police
নির্দেশিকা অনুযায়ী, বিধাননগর পুলিশ কমিশনারেটের এসিপি ঋতু ঘোষকে ব্যারাকপুরের র্যাফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে। শিয়ালদহ জিআরপির ডেপুটি এসআরপি অরূপ রায়চৌধুরীকে বিধাননগর পুলিশ কমিশনারেটের এসিপি করা হয়েছে।
West Bengal Police
অন্যদিকে, কৃষ্ণনগর পুলিশ জেলার ডেপুটি এসপি (ট্রাফিক) গৌতম ভট্টাচার্যকে ব্যারাকপুরের এসএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করা হয়েছে। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটে ডেপুটেশনে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ডিআইবি-র ডেপুটি এসপি সঞ্জীব বিশ্বাসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি করা হয়েছে।
আলিপুরদুয়ারের ডেপুটি এসপি (হেডকোয়ার্টার্স) শান্তিনাথ পাঁজাকে ব্যারাকপুরের এসিপি এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার ডেপুটি এসপি উত্তম গাইরিনকে চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি পদে বদলি করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি চন্দ্রা বিশ্বাসকে আলিপুরদুয়ারের ডেপুটি এসপি (হেডকোয়ার্টার্স) করা হয়েছে।

West Bengal Police
জেলাতেও হয়েছে রদবদল। পূর্ব মেদিনীপুরের ডেপুটি এসপি অরিন্দম অধিকারীকে দক্ষিণ দিনাজপুরের ডিআইবি-র ডেপুটি এসপি এবং একই জেলার আর এক ডেপুটি এসপি দিবাকর দাসকে কৃষ্ণনগর পুলিশ জেলার ট্রাফিকের ডেপুটি এসপি করা হয়েছে। এছাড়া ডব্লিউবিপিডির ওসিডব্লিউ শঙ্কর প্রসাদ ঘোষকে শিয়ালদহ জিআরপির ডেপুটি এসআরপি (হেডকোয়ার্টার্স) পদে পাঠানো হয়েছে।
West Bengal Police
রাজ্য পুলিশের নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। যোগদানের পর সংশ্লিষ্ট দফতরে রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ডিম থেরাপির ভয় পাচ্ছেন কীর্তি! আত্মরক্ষায় পিস্তল রাখার হুঁশিয়ারি

