NEP 2020 Implementation
Bengal Liberty: জাতীয় শিক্ষানীতি বা এনইপি (NEP) ২০২০-এর লক্ষ্যগুলিকে বাস্তবায়িত করতে এবার রাজ্যে গঠিত হলো ‘স্টেট-লেভেল NEP ২০২০ ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স’। উচ্চশিক্ষা দফতরের গত ২০ আগস্টের নির্দেশিকা অনুযায়ী এই বিশেষ টাস্ক ফোর্সটি তৈরি করা হয়েছে। রাজ্যের ৩১টি স্টেট-এইডেড বিশ্ববিদ্যালয় এবং ৫০০-র বেশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই শিক্ষানীতি রূপায়ণে নজরদারি চালাবে এই পর্ষদ।
লক্ষ্য ও মূল উদ্দেশ্য: (NEP 2020 Implementation)
উচ্চশিক্ষাকে আরও বহুমুখী, নমনীয় এবং কর্মমুখী করে তোলা।
চার বছরের স্নাতক পাঠক্রমকে আরও সুসংহত করা এবং পঠনপাঠনে মানোন্নয়ন ঘটানো।
পড়ুয়াদের জন্য ‘মাল্টিপল এন্ট্রি-মাল্টিপল এক্সিট’ ব্যবস্থা কার্যকর করা।
অ্যাকাডেমিক ব্যাংক অব ক্রেডিট (ABC) চালুর মাধ্যমে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার সহজ করা।
স্নাতক ও স্নাতকোত্তর পাঠক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং কলেজে অভিন্ন মাল্টিডিসিপ্লিনারি ইলেকটিভ চালু করা।
শিল্পমুখী উচ্চশিক্ষা ও মেন্টরশিপ (NEP 2020 Implementation)
পড়াশোনার সঙ্গে শিল্প ও কর্মক্ষেত্রের সরাসরি সংযোগ ঘটাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। শিল্প সংস্থার সঙ্গে ইন্টার্নশিপ এবং শিক্ষানবিশির সুযোগ বাড়িয়ে তা ক্রেডিটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পিছিয়ে থাকা ছোট কলেজগুলিকে এগিয়ে নিয়ে যেতে প্রিমিয়ার প্রতিষ্ঠানগুলির সঙ্গে মেন্টর-মেন্তী (Mentor-Mentee) সম্পর্ক গড়ে তোলার জন্য ‘ইনস্টিটিউশনাল মেন্টরিং’ ব্যবস্থা চালু করা হবে। এর ফলে শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা পরিকাঠামো এবং এনএএসি (NAAC/NBA) প্রস্তুতিতে বড় সাহায্য মিলবে।

ওয়ার্কিং গ্রুপ ও তিন ধাপে রূপায়ণ (NEP 2020 Implementation)
পুরো কাজটিকে সুচারুভাবে পরিচালনা করতে চারটি স্থায়ী ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে—
১) কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক
২) টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন
৩) ইন্ডাস্ট্রি পার্টনারশিপ অ্যান্ড ইন্টার্নশিপস,
৪) ইনস্টিটিউশনাল মেন্টরিং অ্যান্ড ফ্যাকাল্টি
পাশাপাশি, তিনটি ধাপে (ফাউন্ডেশন, এক্সপানশন ও কনসোলিডেশন) এই নীতি বাস্তবায়িত করার রোডম্যাপ তৈরি করা হয়েছে।

সম্ভাব্য চ্যালেঞ্জ ও তদারকি (NEP 2020 Implementation)
নতুন এই ক্রেডিট-ভিত্তিক শিক্ষাপদ্ধতিতে শিক্ষকদের প্রশিক্ষণ, ক্রেডিট স্বীকৃতি ও ট্রান্সফার সংক্রান্ত জটিলতা এবং বাজেটের সীমাবদ্ধতার মতো বিষয়গুলিকে নজরে রাখা হচ্ছে। এই টাস্ক ফোর্স বছরে অন্তত চারবার বৈঠকে বসবে এবং নিয়মিত তাদের অগ্রগতি রিপোর্ট ও সুপারিশ রাজ্য সরকারকে জমা দেবে।
আরও পড়ুনঃ
ABVP: ছাত্র নিগ্রহের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, কড়া পদক্ষেপের দাবিতে সরব এবিভিপি

