Mohan Bhagwat RSS
Bengal Liberty
আগামী ২৫ আগস্ট থেকে(Mohan Bhagwat RSS) তিন দেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবত। তাঁর সফরসূচিতে রয়েছে আমেরিকা, কানাডা এবং ব্রিটেন। তবে তাঁর আমেরিকা সফরের আগেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ আরএসএসের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে। পাশাপাশি, আরএসএস নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক না করারও আবেদন জানিয়েছে সংস্থাটি।

মোহন ভাগবতের সফরের আগেই বিতর্ক(Mohan Bhagwat RSS)
আগামী ২৯ আগস্ট নিউ ইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মোহন ভাগবতের। আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়লগ বা এএইচইডি-র উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের উদ্দেশে ভাষণ দেওয়ারও কথা রয়েছে তাঁর। তার আগেই ইউএসসিআইআরএফের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

কী বলেছে ইউএসসিআইআরএফ(Mohan Bhagwat RSS)
সংস্থার কমিশনার জিন মিলসের বক্তব্য, আরএসএস নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করা বা তাঁদের কূটনৈতিক সম্মান দেওয়া উচিত নয়। তাঁর মতে, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ঘটনায় যাঁদের দায় পাওয়া গিয়েছে, এমন আরএসএস সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি মার্কিন সরকারের বিবেচনা করা উচিত। ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদও আরএসএসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, আরএসএসের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে আরএসএসের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিন দেশ সফরে আরএসএস প্রধান(Mohan Bhagwat RSS)
আরএসএসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বিদেশে সংগঠনের জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবেই মোহন ভাগবতের এই সফর বলে জানা গিয়েছে। ২৫ আগস্ট থেকে আমেরিকা, কানাডা এবং ব্রিটেন সফরে যাবেন তিনি। ২৯ আগস্ট নিউ ইয়র্কের অনুষ্ঠানটি ইতিমধ্যেই বিশেষ নজর কেড়েছে। আর তার আগেই মার্কিন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক সংস্থার নিষেধাজ্ঞার দাবি ঘিরে মোহন ভাগবতের বিদেশ সফর নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।


