Suvendu Adhikari
Bengal Liberty:
অন্নপূর্ণা যোজনার প্রাপকদের সঙ্গে দেখা করে ভবানীপুরে একগুচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা কেন্দ্র থেকেই রাজ্যের মহিলা ও আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিরোধীদের আক্রমণেও সরব হন তিনি। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে টাকা পাওয়া এবং নতুন করে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

মাতৃ শক্তিদের বার্তা(CM on Annapurna Yojana)
মুখ্যমন্ত্রীর দাবি, ভবানীপুরে এখনও পর্যন্ত প্রায় ১৪ হাজার ৫০০ জনের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে এবং অনুমোদন হয়েছে আরও প্রায় আড়াই হাজারের। তাঁর কথায়, “মোট সতেরো হাজার মা অন্নপূর্ণার অ্যাকাউন্টে তিন হাজার করে টাকা ঢুকল ভবানীপুর বিধানসভায়।”
বাড়বে উপভক্তার সংখ্যা(CM on Annapurna Yojana)
যোগ্য প্রাপকদের তালিকা থেকে যাতে কেউ বাদ না পড়েন, তার জন্য আবেদন করার কথাও জানান তিনি। বলেন, “একজনও যোগ্য বাকি থাকবে না। যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃত পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।”
অন্নপূর্ণা যোজনা নিয়ে বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তৃণমূলের আমলে বিজেপি কর্মী-সমর্থকদের বেছে বেছে বঞ্চিত করা হয়েছিল। সেই প্রসঙ্গে তাঁর বার্তা, “যাঁরা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাঁদের অগ্রাধিকার দেবে। যাঁরা আর্থিকভাবে দুর্বল, তাঁদের অগ্রাধিকার দেবে।”

বিরোধীদের হুঁশিয়ারী (CM on Annapurna Yojana)
বিরোধীদের আন্দোলন ও মিডিয়া ট্রায়াল নিয়েও কড়া বার্তা দেন তিনি। শুভেন্দুর কথায়, “ধমক-চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে, আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।”
CM on Annapurna Yojana
একইসঙ্গে তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে গোটা রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। কলকাতায় এক লক্ষ অন্নপূর্ণা যোজনার প্রাপকদের নিয়ে সভা করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ অন্নপূর্ণার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, রাজপথে মহিলাদের মিছিল

