Ganga Arati in London
Bengal Liberty
১৩ সেপ্টেম্বর(Ganga Arati in London)ভারতের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন ঐতিহ্যের পালক। বিশ্বের দরবারে ফের বাজবে ভারতের জয়ের ধ্বনি। বারাণসীর জমকালো ও ঐতিহাসিক গঙ্গা আরতির কথা নতুন করে বলার কিছু নেই। বিশ্বের নানা প্রান্তে গঙ্গা আরতিকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনা হয়েছে। চীনের প্রধানমন্ত্রী থেকে রাশিয়ার রাষ্ট্রপতি—সবার কাছেই গঙ্গা আরতি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হরিদ্বার-সহ ভারতের হৃদ্স্পন্দন।
সেই গঙ্গা আরতি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এ বার লন্ডনের আর এক ঐতিহাসিক নদী টেমসের তীরে অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৪টের সময় লন্ডনে গঙ্গা আরতির আয়োজন করা হবে বলে সূত্রের খবর। এই মহান অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরাও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

গঙ্গা আরতির আচার-অনুষ্ঠান(Ganga Arati in London)
সূত্রের খবর, সূর্যাস্তের বিশেষ সময়ে প্রদীপ জ্বালিয়ে, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশেষ ‘গঙ্গা আরতি’ করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই রীতি চলে আসছে। ‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’-এর যৌথ উদ্যোগে এ বার ভারতীয় এই সংস্কৃতির ছোঁয়া পৌঁছতে চলেছে টেমসের তীরেও। জানা গিয়েছে, লন্ডনের গ্রিনউইচের ওল্ড রয়্যাল নেভাল কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হতে চলেছে।

শুধু আচার-অনুষ্ঠান নয়, গঙ্গা আরতির পর থাকবে দুই দেশের বিশেষ খাবারের আয়োজন। পাশাপাশি থাকবে নৃত্য পরিবেশনের বিশেষ অনুষ্ঠানও। এর মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রেও ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে আশা। দেখা যাক, এই নতুন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যতে ভারত ও যুক্তরাজ্য আরও কতটা কাছাকাছি আসে ।


