Jadavpur University
Bengal Liberty:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনাবলির তদন্তে গঠিত কমিটির গঠন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে উপাচার্যকে চিঠি দিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের অধ্যাপক অবিজিৎ ভৌয়াল ও অধ্যাপক ভাস্কর সরদার(Jadavpur University)। ২১ আগস্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

পুনর্গঠনের দাবি(Jadavpur University)
চিঠিতে তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শুভ শঙ্কর সরকারকে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২০২২ সালে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মের মামলায় তাঁর ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করে অভিযোগকারীরা দাবি করেছেন, এমন ব্যক্তিকে তদন্ত কমিটির নেতৃত্বে রাখা হলে তদন্তের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ(Jadavpur University)
পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে ড. আবুল হাসনাথের নিয়োগ নিয়েও পুরনো অভিযোগ সামনে আনা হয়েছে। বর্তমান তদন্ত কমিটিতে তাঁকে প্রেজেন্টিং অফিসার হিসেবে রাখা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাঁর নিয়োগের বৈধতা, যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়ায় এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে আগেই প্রশ্ন তোলা হলেও এখনও কোনও তদন্ত হয়নি বলে দাবি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটির বর্তমান গঠন তদন্তের স্বাধীনতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তাই অবিলম্বে কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে।
Jadavpur University
অভিযোগকারীদের প্রস্তাব, অবসরপ্রাপ্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং অভিজ্ঞ তদন্তকারী আধিকারিকদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করা হোক। তদন্তাধীন বিষয়ের সঙ্গে যাঁদের স্বার্থের সংঘাত রয়েছে, তাঁদের তদন্ত প্রক্রিয়া থেকে দূরে রাখার দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য, অসুস্থ মীরা ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডসে মুখ্যমন্ত্রী

