Manchester United
Bengal Liberty
গতকাল আর্সেনাল বনাম কোভেন্ট্রি(Manchester United)সিটি এফসির ম্যাচে ৩-০ গোলের দুরন্ত জয় দিয়ে শুরু হয়েছে এই মরসুমের জমজমাট প্রিমিয়ার লিগ।

উৎসবের আরেক নাম ফুটবল(Manchester United)
জমকালো অনুষ্ঠান, টানটান ফুটবল ম্যাচ, দর্শকদের ১০০ শতাংশ উপস্থিতি—সব মিলিয়ে দুরন্ত ছন্দে শুরু হয়েছে এ বারের বহু আলোচিত প্রিমিয়ার লিগ। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও রুদ্ধশ্বাস ফুটবলের অপেক্ষায় কোটি কোটি ফুটবলপ্রেমী।
পরপর জমজমাট লড়াই(Manchester United)
একদিকে ইপ্সউইচ টাউন বনাম সান্ডারল্যান্ডের ম্যাচ, অন্যদিকে মাঠে নামছে এভারটন ও ক্রিস্টাল প্যালেস। পাশাপাশি নটিংহ্যাম ফরেস্ট বনাম লিডস ইউনাইটেডের ম্যাচকে কেন্দ্র করেও আলোচনা তুঙ্গে। তবে এই সবকিছুকে ছাপিয়ে যে ম্যাচটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, সেটি হল হাল সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই।

ভারতীয় সময় বিকেল ৫টায় এক দশক পর হাল সিটির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইংলিশ ফুটবলের অন্যতম সফল দল এবং ১৩ বছর ধরে লিগ শিরোপাহীন রেড ডেভিলস—ম্যানচেস্টার ইউনাইটেড। হাল সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়েই শুরু হবে এ মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ অভিযান। ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। দুই দলেরই একটাই লক্ষ্য—জয় দিয়ে মরসুম শুরু করা। তাই তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে প্রস্তুত দুই শিবির।
ভাগ্য বদলাবে রেড ডেভিলসের(Manchester United)
২০১৩ সালের পর থেকে আর ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি মরসুমে কোচ বদলেছে, জার্সি বদলেছে, খেলোয়াড় বদলেছে, এমনকী বদলেছে খেলার ছন্দও। কিন্তু ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি। প্রতি মরসুমে ব্যর্থতা ও হতাশাকে সঙ্গী করেই দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন রেড ডেভিলসের সমর্থকেরা। আগের মরসুমে মাইকেল ক্যারিকের কোচিংয়ে কিছুটা হলেও মান-সম্মান রক্ষা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তৃতীয় স্থানে থেকে মরসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিল ইউনাইটেড। তাই এ মরসুমে শেষ পর্যন্ত মাইকেল ক্যারিকের শিষ্যরা লিগ জিততে পারবেন কি না, সেটাই এখন দেখার।
হাল সিটির প্রত্যাবর্তন(Manchester United)
২০১৬ সালের পর এক দশক পরে প্রিমিয়ার লিগের মূল প্রতিযোগিতায় টাইগার্সদের প্রত্যাবর্তনকে ঘিরে এমকেএম স্টেডিয়ামে সাজো সাজো রব। অধম্য জেদ ও তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে আবারও প্রিমিয়ার লিগে নিজেদের জায়গা করে নিয়েছে হাল সিটি। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে টাইগার্সরা, তার উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। দীর্ঘ সময় পর মুখোমুখি হতে চলেছে হাল সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
পরিসংখ্যানে এগিয়ে ম্যানচেস্টার(Manchester United)
দুই দল একে অপরের বিরুদ্ধে মোট ১০ বার মুখোমুখি হয়েছে। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৮ বার এবং হাল সিটি জিতেছে মাত্র ২ বার। পরিসংখ্যানে ইউনাইটেড এগিয়ে থাকলেও নতুন মরসুমে নতুন লড়াইয়ে যেকোনও ফলাফল সম্ভব। তাই ম্যাচের ফল কী হবে, তা নিয়েই এখন অপেক্ষায় দুই শিবির।


