Manchester United
Bengal Liberty
কিছুই বদলাল না। সেই একই রকম হতাশাজনক(Manchester United)পারফরম্যান্সের মধ্যেই মরসুমের শুরুতে লজ্জাজনক হার দিয়ে যাত্রা শুরু হল ম্যানচেস্টার ইউনাইটেডের। গত মরসুমের ভালো পারফরম্যান্সের পর সবার আশা ছিল, মরসুমের প্রথম ম্যাচেই রাজকীয় জয় দিয়ে সূচনা করবে ব্রুনো ফার্নান্দেজের রেড ডেভিলস বাহিনী। কিন্তু কিছুই হল না। জার্সি লঞ্চ হচ্ছে, তবে ফুটবলার পাওয়া যাচ্ছে না।

ধরাশায়ী রণকৌশল(Manchester United)
মাইকেল ক্যারিকের কোচিংকে পুরোপুরি ধরাশায়ী করে দিল হাল সিটি। ২-০ গোলে ইউনাইটেডকে হারিয়ে দুর্দান্তভাবে প্রিমিয়ার লিগের সূচনা করল সের্গেই জাকিরোভিচের দল। প্রতিটি বিভাগে এগিয়ে ছিল ইউনাইটেড, তবে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেখানেই পিছিয়ে পড়েছে তারা। এক দশক পর প্রিমিয়ার লিগে দুরন্তভাবেই প্রত্যাবর্তন ঘটাল হাল সিটি। অন্যদিকে, সেই একই হতাশার ছবি উঠে এল ইউনাইটেডের শিবিরে।

প্রথমার্ধেই ম্যাচ পকেটে(Manchester United)
অনেক আশা-প্রত্যাশা নিয়ে আজকের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু তার কিছুই ম্যাচের কোনও মুহূর্তে দেখা গেল না। রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে নতুন জার্সি পরে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা খেলতে নামলেও খেলায় কোনও নতুনত্ব খুঁজে পাওয়া যায়নি। উল্টোদিকে সমানে আক্রমণ চালিয়ে গিয়েছে হাল সিটি। ১৭ মিনিটের মাথায় আজাইয়ের অসাধারণ সেট-পিস গোলে ১-০ এগিয়ে গেল ‘টাইগার্স’রা। গোলের সঙ্গে সঙ্গেই গোটা স্টেডিয়ামজুড়ে উৎসব শুরু হয়ে যায়। এক দশক পর বড় দলের বিরুদ্ধে গোল করে আপ্লুত আজাই।
মেন্ডির গোলে জয় নিশ্চিত করল হাল(Manchester United)
এরপর চাপ বাড়িয়ে আক্রমণ চালালেও লাভের লাভ কিছুই হয়নি। বিরতির ঠিক কয়েক মিনিট আগে আরও একটি সেট-পিস। ৩৮ মিনিটে অসাধারণ গোলে ব্যবধান বাড়ালেন মেন্ডি। লেনন শুধুই মূর্তির মতো তাকিয়ে রইলেন। প্রথমার্ধেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল হাল সিটি। সত্যিই যেন নিয়মরক্ষার জন্যই দ্বিতীয়ার্ধে খেলা হল।
হতাশা মানেই রেড ডেভিলস(Manchester United)
বছর, কোচ, ফুটবলার, জার্সি—সব কিছুই বদলেছে। কিন্তু সেই একই ধরনের হতাশাজনক ফুটবলের সাক্ষী থাকলেন ইউনাইটেড সমর্থকেরা। অনেক আশা নিয়ে বিকেল ৫টায় টিভির রিমোট ঘুরিয়ে স্টার স্পোর্টস চ্যানেল চালু করেছিলেন অনেকেই। কিন্তু দু’ঘণ্টার হতাশা ও ব্যর্থতা ছাড়া আর কিছুই জুটল না। রবিবার, ৩০ অগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে ইপ্সউইচ টাউনের বিরুদ্ধে হোম ম্যাচে নামবে রেড ডেভিলসরা। সেই ম্যাচে কি জয়ের খাতা খুলতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড, নাকি এবার ইপ্সউইচ টাউন ঘটাবে আরও একটি বড় অঘটন? সেই দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।


