Tareq Rahman
Bengal Liberty: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর এবং ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এর মাঝেই ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। প্রথমে অভ্যর্থনার মহড়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও, মাত্র এক ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সফর ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি ও আকস্মিক পরিবর্তন (Tarique Rahman)
শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, শনিবার নির্ধারিত ‘চেঞ্জ অফ গার্ড’ অনুষ্ঠানটি হচ্ছে না। বাংলাদেশি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তার ঠিক এক ঘণ্টা পরেই রাষ্ট্রপতির কার্যালয় থেকে আরও একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে আগের সেই সিদ্ধান্ত বাতিল ও বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

সফর ঘিরে কূটনৈতিক টানাপোড়েন (Tarique Rahman)
আগামী সেপ্টেম্বর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারেক রহমানের দিল্লি আসার কথা রয়েছে। তবে এর ঠিক আগে অভ্যর্থনার প্রস্তুতি এবং তার আকস্মিক পরিবর্তন নিয়ে কূটনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ের প্রভাবেই এই সফর অনিশ্চিত হয়ে পড়েছে কি না, তা নিয়ে জোর চর্চা চলছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ
Punjab ETT Teacher: ইটিটি শিক্ষকদের আন্দোলন ঘিরে চণ্ডীগড়ে উত্তেজনা, আটক ১৮০

